

বইটাতে কবিতার মতো কিছু লেখা এবং ছোটোগল্প রয়েছে। যেহেতু তরমুজের একটি অংশ সবুজ (বাইরের) এবং আরেকটি অংশ লাল (ভেতরের), তাই মনে হলো "ওটারমেলন" নামটাই বোধহয় সবচেয়ে মানানসই হবে। তাই বইয়ের এ নাম দেওয়া হয়েছে। বইটিতে মোট আটটি গল্প রয়েছে, যা ভিন্ন ভিন্ন সময়ে এবং প্রায় বছরখানেক আগে লেখা। হঠাৎ করেই সেদিন মনে হলো, ই-বুক করে প্রকাশ করলে কেমন হয় লেখাগুলো? সেই ভাবনা থেকেই দু'দিন সময় নিয়ে সাজিয়ে গুছিয়ে তৈরি করলাম এই সংকলন। কোন গল্পটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগল; সেটা রিভিউতে জানাবেন। নিজের যত্ন নেবেন। "ওটারমেলন" পড়ার জন্য শুভকামনা রইল।