

১৫ বছর আগের পুরনো প্রতিশোধ ফিরে এসেছে। তাশরীফ রায়ান চৌধুরী দেশে ফিরছে শুধু এক উদ্দেশ্যে—স্নেহার জীবন ঝলসে দেওয়া। স্নেহা, একজন শক্তিশালী সিইও, একাকী তার কোম্পানি, পরিবার আর নিজের মানসিক শক্তির ওপর নির্ভরশীল। প্রেম, প্রতিশোধ আর আসক্তির মধ্যে শুরু হচ্ছে একটা ধ্বংসাত্মক খেলা, যেখানে কেউ বাঁচবে না অপরের ছায়া ছাড়াই। ১৫ বছর আগের এক অদেখা অতীত, এক অমীমাংসিত প্রতিশোধ আর দু’জন মানুষের নাম— তাশরীফ রায়ান চৌধুরী এবং আরশিয়া খান স্নেহা। বিদেশ থেকে হঠাৎ দেশে ফেরা তাশরীফের একটাই উদ্দেশ্য— "I am coming for make your life hell, Ms. Arshiya Khan Sneha." একসময় যার কারণে তার জীবন নরকে পরিণত হয়েছিল, আজ সে-ই তাশরীফের প্রতিশোধের টার্গেট। অন্যদিকে, Sk গ্রুপ অফ কোম্পানি-এর কনিষ্ঠ সিইও স্নেহা— ঠান্ডা মেজাজের, গম্ভীর, জেদি, অথচ ভেতরে ভীষণ নরম মনের এক মেয়ে। পরিবার হারানো, বিশ্বাস ভাঙা আর একাকিত্বের ভিড়ে দাঁড়িয়ে স্নেহার আশ্রয় শুধু তার কাজ আর একটিমাত্র মানুষ— তার ছোট কাজিন নেহা। দুই প্রতিদ্বন্দ্বী কোম্পানি, দুরত্বে থাকা অতীত আর অদেখা একটা শৈশবের যোগসূত্র— সবকিছুর মাঝখানে শুরু হতে যাচ্ছে এক ধ্বংসের খেলা, যেখানে রাজা নিজেই নাকি তার রানী আর রাজ্য ধ্বংস করতে নামছে। “তুই আমার আসক্তি”– একটা গল্প যেখানে আছে— প্রতিশোধ আর পুরোনো হিসাবনিকাশ, পাওয়ারফুল সিইও লাইফ, ফ্যামিলি পলিটিক্স আর ফ্রেন্ডশিপ, আর অজানা এক সম্পর্ক, যা আসক্তি নাকি অভিশাপ—তা জানতে হলে পড়তে হবে পুরো উপন্যাস।

খুব ভালো লেগেছে
Read all reviews on the Boitoi app
Onek onek sundor hoise ❤️ Ashakori aro Valo likhben... Porborti porber opekkhay roilam..