

পানি নিতে এসেছে মায়াঙ্ক। তবে কিচেনের দরজার সম্মুখে এসে দাঁড়াতেই পাদু’টো জমে গেলো তার! চোখ উঠে গেলো কপালে। কয়েক হাত সামনেই একে-অপরের মাঝে মত্ত রৌদ্র এবং অরিন। এদিকে তাদের এমন অবস্থা দেখে চোখদুটোকে কেমন বিশ্বাস করাতে পারল না বেচারা। সে তৎক্ষণাৎ দু'হাতে চোখ ডলে ফের তাকালো সামনে। নাহ! একই জিনিস দেখছে সে। এপর্যায়ে লজ্জায় চোখমুখ কুঁচকে আসে তার! রৌদ্রটাও না! শেষে কি-না কিচেনেও শুরু হয়ে গেলো? ওদিকে অরিন এতক্ষণে চোখ খুললো। ঘাড়টা সামান্য বাঁকাতেই তার চোখ গিয়ে পড়লো কিচেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা মায়াঙ্কের দিকে। মেয়েটা তৎক্ষণাৎ নড়েচড়ে নিজের পাদু’টো নামিয়ে দিলো রৌদ্রের কোমর থেকে। নিজেকে একপ্রকার জোর করে ছাড়িয়ে নিলো রৌদ্রের কাছ থেকে। মাথা নিচু করে লজ্জিত মুখে ঠায় বসে রইলো কাউন্টারের ওপর। রৌদ্র হতভম্ব! মেয়েটার হঠাৎ কী হলো, তা যেন বুঝে আসছে না তার। রৌদ্র গম্ভীর মুখে অরিনের মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, “কী হয়েছে সানশাইন? ডোন্ট ইউ লাইক ইট, হানি? অন্যভাবে ট্রায় করবো?” এহেন কথায় মুহূর্তেই কাশি উঠে গেলো দরজার কাছে দাঁড়িয়ে থাকা বেচারা মায়াঙ্কের। কাশতে কাশতে বুক চাপড়াতে লাগলো বেচারা। হুটহাট কাশির শব্দে ঘাড় বাকিয়ে চাইলো রৌদ্র। শক্ত মুখে মায়াঙ্কের দিকে তাকাতেই মায়াঙ্ক কেমন সন্দিহান গলায় বলে ওঠে, “নট ব্যাড, বাডি! তোর ভেতরেও যে এমন হুটহাট ইমরান হাশমির সোল ভর করে, তাতো আগে জানতাম না! তা বলি..ডিফারেন্ট ট্রায়, হা?”
"রৌদ্রিন-কে পড়ে অনেক ভালো লাগলো আপুই। (১০/১০) তাদের মুহূর্তটা কী সুন্দর করে তুলে ধরলে। রোদের ভালোবাসা তার বাউজান এর জন্য অসাধারণ। অনেককএএএএএএ ভালো লাগলো। আর তোমায় জন্য রইল এত্তোওওওও গুলো ভালোবাসা। 🥹🥹🫶🏻"
Best book ever!❤️🫶🏼
Read all reviews on the Boitoi app
এক কথায় অসাধারণ
মিথিলা আপুর লিখা আমার কাছে খুব ভালো লাগে আর এই ই বুক টি আমার কাছে দারুণ লেগেছে
এক কথায় জাস্ট অসাধারণ
রৌদ্রিন-কে পড়ে অনেক ভালো লাগলো আপুই। (১০/১০) তাদের মুহূর্তটা কী সুন্দর করে তুলে ধরলে। রোদের ভালোবাসা তার বাউজান এর জন্য অসাধারণ। অনেককএএএএএএ ভালো লাগলো। আর তোমায় জন্য রইল এত্তোওওওও গুলো ভালোবাসা। 🥹🥹🫶🏻
Ufff...অনেক ভালো হয়েছে কিন্তু কাহিনী শেষ হয়নি বলে আমার মনে হয়। অনেক কিছু অজানা রয়ে গেছে।
Nice
ছোট করে বললে বলবো সাধারণের মধ্যে অসাধারণ। "রৌদ্র রোম্যান্স করবে খাটে আর সেই খাট ভাঙবে না তা আবার হয় নাকি। হোক সেটা খাটের হেডবোর্ড আর হোক মাঝের ছাউনি। ভাঙাভাঙিই ইফতেখার এহসান রৌদ্রের রোম্যান্সের মূল আকর্ষণ" ই- বুকটা আসলেই অস্থির ছিল মিথি আপু। মানে রোম্যান্স পড়ে হাসতে হাসতে একদম অস্থির হয়ে উঠা আর অন্যদিকে রৌদ্র যখন অরিনকে রেখে মেডিকেল প্রোগ্রামে চলে যাচ্ছিল তখনের অরিনের মন খারাপের হু হা গুলা পড়তে পড়তে প্রায় কান্না করে দেওয়ার মতই অবস্থা হয়েছিল আমার। কল্পনার কল্পলোকের গল্প অথচ মাথা ঘুরে যাওয়ার মত একটা ই-বুক ছিল আপু। 'রৌদ্রিন' এতটুকু উচ্চারণ করলেই যে কি শান্তি লাগে সেখানে পড়ে যে কতটা শান্তি লাগলো তা আর নাই বললাম আপুনি। দুষ্টু-মিষ্টি খুনসুটি, দুইজনের একে অপরের ভালোবাসা, রৌদ্রের অবসেশন আর পরিশেষে রাগ-ঝগড়ার মধ্য দিয়ে তাদের যেই ভালোবাসার বহিঃপ্রকাশ তুমি ফুটিয়েছ আপুনি সত্যিই তারা সাধারণের থেকেও অসাধারণ। পরিশেষে তোমার সুস্থতা কামনা করি। আল্লাহ যেন তোমাকে দ্রুত সুস্থতা দান করে আবার আমাদের মাঝে নিয়ে আসেন।
প্রথমেই বলতে চাই রৌদ্রিনকে নিয়ে যত বলব ততোই কম পড়ে যাবে রৌদ্রিন মানেই আমার কাছে একটা ইমোশন🥰 ফেসবুকে রিলস দেখে গল্পটা পড়তে এসেছিলাম তখন গল্পটা রানিং চলছিল। গল্পটা পড়তে পড়তে তাতে এতটাই আসক্ত হয়ে গেলাম যে তার থেকে আর বের হতে পারলাম না। গল্পে প্রতেকটি চরিত্রকেই এতো সুন্দরভাবে তুলে ধরেছেন মিথিলা আপু যে কাকে ছেড়ে কাকে নিয়ে বলব সেটাই বুঝতে পারছি না।গল্পটা তো একসময় শেষ হয়ে গেল কিন্তু মন থেকে মুছে ফেলতে পারলাম না। এখনো মাঝে মাঝে গল্পটা গিয়ে পড়ে আসি ফেসবুকে। তারপর গল্পটা আসলো ই-বুকে। কখনো ই-বুক কেনা হয়নি। কিন্তু রৌদ্রিনকে পড়ার ইচ্ছা দমাতে না পেরে কিনেই নিলাম। প্রথম ই-বুক হিসেবে আমার রৌদ্রিনকে সবসময় মনে থাকবে। আর রৌদ্রের ভালোবাসা, সেটার তো কোনো তুলনা নেই। কখনো অরিনকে রাগানো,কখনো তার অভিমান ভাঙা সবকিছুই মারাত্মক সুন্দর। আর রৌদ্রের রোমান্সের কথা কি বলব। ওটা পড়ে তো নিজেই কখনো কখনো লজ্জায় লাল নীল হয়েছি🫣। রৌদ্রের চরিত্রটাই এমন যে তার প্রতি অবসেসড না হয়ে পারা যায় না। রৌদ্র অরিনের প্রতি অবসেসড আর আমি রৌদ্রের প্রতি অবসেসড। রৌদ্রের মতো একজন জীবনসঙ্গী সবাই আশা করে।রৌদ্রিনকে পড়তে পেরে আমি অনেক খুশি। কিছুদিন পর রৌদ্রকে বইয়ের পাতায় পাবো সু্যোগ পেলে সেটা অবশ্যই আমি বইটা নিতে হাতছাড়া করবো না। আর সবশেষে মিথিলা আপুকে অসংখ্য ধন্যবাদ 🥰 এতো সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য😍। সামনে এমন সুন্দর গল্প আরো নিয়ে এসো সবসময় তোমার পাশে আছি।🤗
Apu tomar likha boraborer motoy awesome hoise ❤️ Tomar likhai na api jadu ache porte kije valo lage ebook ta ajk sokale suru kore aimatro sesh korsi Tomar likha gulo porle monta akdom valo hoye jai "রৌদ্রিন" er kahini gulo onek sundor hoise ❤️ Roud vaik Orin thek niye amak dile khushi hotam arki 🤭🤭 Lastly tomar likha asoley onek onek onek sundor ❤️ just speech less love you so much apiii