

দীর্ঘ চার মাসের দূরত্ব ভেঙে আবার মুখোমুখি সারাহ আর রিয়াদ। সামনাসামনি দাঁড়িয়ে থেকেও দু’জনের মাঝে যেন যোজন যোজন ব্যবধান। অপরাধবোধে নুয়ে পড়া রিয়াদ যখন স্বীকার করে, “তোমাকে ছাড়া আমি ভালো নেই।” তখন সারাহর ভেতরে কী ঝড় বয়ে যায়? এতদিনের দূরত্ব কী ভেতরের ভালোবাসাকে মুছে দিয়েছে, না-কি নিভু আলোয় বেঁচে থাকা শিখার মতো লুকিয়ে রেখেছে আরও গভীর কোনো টান? জটিল গর্ভাবস্থা, দূরত্ব, ভাঙন, অনুতাপ আর অনিঃশেষ ভালোবাসার এক আবেগঘন যাত্রা— “ভালোবাসার অসুখ”।
"এক কথায় অসাধারণ।কাছে থাকলে মানুষের মূল্য থাকে না।দূরে গেলে বুঝা যায় সেই মানুষকে হারানোর যন্ত্রণা।তখন মনে অনুভব হয় সেই মানুষের শূন্যতা।শূন্যতা থেকে ভালবাসা কখন হয় কেউ জানেনা।ভালবাসার অসুখ গল্পটি তেমনি একটি গল্প।যা ভাষায় প্রকাশ করার মত না।তবে বড় হলে আরো পড়তে ভালো লাগতো।অল্পথে শেষ হয়ে গেল।"
eta amr prothom ebook.choto ekta mist premer golpo chilo.Riayd je nijer vule onutopto hoe Sarah ke apon kore niyche.ses pojonto valobashar osukh nam e se rogi holo Sarah ke peye
Read all reviews on the Boitoi app
খুব ভালো হয়েছে আপু এক কথায় অসাধারণ
এক কথায় অসাধারণ।কাছে থাকলে মানুষের মূল্য থাকে না।দূরে গেলে বুঝা যায় সেই মানুষকে হারানোর যন্ত্রণা।তখন মনে অনুভব হয় সেই মানুষের শূন্যতা।শূন্যতা থেকে ভালবাসা কখন হয় কেউ জানেনা।ভালবাসার অসুখ গল্পটি তেমনি একটি গল্প।যা ভাষায় প্রকাশ করার মত না।তবে বড় হলে আরো পড়তে ভালো লাগতো।অল্পথে শেষ হয়ে গেল।
Vhison sundor hoyeche,Osadharon ekta golpo,❤️❤️❤️
আপু আপনার লেখনি সুন্দর। অনেকদিন আগেই বইটি কেনা হয়েছে কিন্তু ব্যস্ততার কারণে পড়া হয়নি।গল্প টি আমার কাছে মোটামুটি লাগছে।
“ আপনার কঠিন অসুখ হোক, আমাকে ভালোবাসার অসুখ। ” সত্যি বলতে এই গল্প টা পড়ে আমার একটা কথাই মনে হয়েছে, যে বাহ্যিক রুপ কখনো মানুষ কে সুখ এনে দিতে পারে না, যদি না একটা মানুষের অন্তর সুন্দর হয়। আর বিশেষ কারণ হলো এই গল্প টা আমার একটু বেশিই ভালো লেগেছে কারণ আমি কালো, কালোও বলে না শ্যাম কালো বলে সেটা জানি না,, তাই এই গল্পের প্রতি টা শব্দ আমার মনে জমে গেছে বরফের মতো। প্রতিটা কালো বা শ্যামবতীর জীবন এরকম রিয়াদ আসুক দেরিতে হলেও অর্ধাঙ্গিনীকে ভালোবাসুক আগলে রাখুক🤍🌷 আর যারা পড়োন নি পড়তে পারেন,,বিশেষ করে আমার মতো কাইল্লা আফারা আপনারা এটা মিস করিয়েন না🌚
গল্পটা ছোট হলেও ভীষণ সুন্দর!! বাস্তবের রিয়াদরাও যদি গল্পের মতো দিনশেষে নিজেদের ভুল বুঝতে পেরে, অহংকার ত্যাগ করে সারাহদেরকে ভালোবাসায় আগলে নিতো, তাহলে কতই না সুখময় হতো দাম্পত্য জীবনগুলো...
ছোটো, সুন্দর, সাবলীল আর গোছানো লিখা। তবে লেখিকা আমাকে কান্না করায় দিলো, এই জন্য ২ মার্ক্স কাটা।
গল্প উপন্যাস তো অনেকেই লেখে কিন্তু কয় জনেরলেখনি ই বা পারে🫀এখান পর্যন্ত পৌঁছাইতে। বরাবর ই আপনার লেখনি মন ছুঁয়ে যেতে বাধ্য। এটা যদি ও ছোট ছিল তার পর ও খুবই সুন্দর ছিল, রিয়াদের ভাঙ্গে সুখ আছে বিধায় ও অনুতপ্ত হয়ে সারাহ আর ওর সন্তান এর কাছে ফিরতে পারছে। অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর গল্প উপহার দেওয়া জন্য আবারও ধন্যবাদ 💖💝❤️💖💝
গল্পটা ছোট হলেও ভীষণ সুন্দর,গল্পের মাঝে ভেবেছিলাম সারা হয়তো মারা যাবে কিন্তু সেটা হয়নি দেখে ভালো লাগলো।আর শরীরের সৌন্দর্য তো আসলেই চিরস্থায়ী না