

একটা লোক কালো অন্ধকার জংগলের রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। লোকটার চেহারায় ভয় আর আতংকের ছাপ স্পষ্ট। তখনি সামনে কালো পোশাক ধারা কিছু লোক সামনে এসে দাঁড়ায়, তখনি লোকটা ভয়ে পেছনে দৌড়াতে যাবে তার আগেই আরও কিছু কালো পোশাক ধারা লোক এসে দাঁড়ায়, লোকটা মাটিতে পরে যায়।তখনি রাস্তায় এক লাইনে অনেক গুলো মার্সিডিজ কার এসে দাঁড়ায়। বডিগার্ড গিয়ে কার এর দরজা খুলে দিতে, একটি শুঠাম দেহের সুদর্শন পুরুষ বেরিয়ে আসে। ডার্ক ব্লাক রঙের ফর্মাল স্যুট গায়ে জড়িয়ে বেরিয়ে আসে। নজর কারা তার বাম হাতে ইতালিয়ান কালো ঘড়ি পড়া। গায়ের রঙ ফর্সা, ব্রাউন চোখ, সিল্কি চুল কপালের উপর ছেয়ে আছে। ছাপ ছাপ দাড়ি, সিগারেটের পোড়া কালচে ঠোঁট।
Read all reviews on the Boitoi app