

সমস্ত প্রশংসা মহান আল্লাহর (সুবহানাহু ওয়াতা'আলা), যিনি প্রশংসিত ও উচ্চ মর্যাদাসম্পন্ন। আমরা তাঁর প্রশংসা করি এবং তাঁর সাহায্য কামনা করি, আমাদের সকল মন্দ চিন্তা ও কাজ থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ যাকে সঠিক পথে পরিচালনা করেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না; এবং যে নিজে পথভ্রষ্ট হয়, তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং তাঁর কোনো শরিক বা সহকারী নেই; মুহাম্মাদ (সা:) তাঁর প্রেরিত রাসূল। "হে ঈমানদারগণ! আল্লাহকে যেমন ভয় করা উচিত, ঠিক তেমনিভাবে ভয় করতে থাক এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।" (কুরআন ৩:১০২)