

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ-তা'আলার জন্য। অসংখ্য দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, তাঁর পরিবারের উপর এবং সকল সাহাবাদের উপর। কুরবানী ইসলামের অন্যতম নিদর্শন ও অবশ্য পালনীয় বিধান, যা পবিত্র কুরআনুল কারীমের অনেক আয়াত ও নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য হাদীস দ্বারা প্রমাণিত। হযরত ইবরাহীম খলীল আলাইহিস সালামের মীরাসকে জারী রাখার জন্য, বান্দার প্রতি আল্লাহ-তা'আলার অফুরন্ত নেয়ামতের শোকর স্বরূপ, গুনাহের মাগফিরাত ও ভুলের কাফফারা স্বরূপ এবং সর্বোপরি পরিবারের উপর সচ্ছলতা ও বিপদ আপদ দূর করার জন্য আল্লাহ তা'আলা এই ওয়াজিব বিধান আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ! আমাদের দেশের সামর্থ্যবান অধিকাংশ মুসলমান এ ওয়াজিব বিধান পালন করে থাকেন, তাই এর ইসলামী করণীয়-বর্জনীয় বিষয়াদি সম্পর্কে মাসয়ালা-মাসায়িল জানার প্রয়োজন তীব্রভাবে অনুভূত হয়।