

বরফের দেশে মিলির নতুন জীবনগাঁথা! ঢাকা থেকে ৮,৮১৩ কিলোমিটার দূরে, পৃথিবীর অন্যতম বরফাচ্ছাদিত দেশ গ্রীনল্যান্ড! সেই অচেনা, হিমশীতল দেশে এক ঝটিকা সফরে নয়, রীতিমতো নতুন জীবন শুরু করতে চলেছে বাংলাদেশের মেয়ে মিলি! গল্পের নায়িকা: বাবার প্রশ্রয়ে বড় হওয়া, ডিআইজি-কন্যা মিলি। এমবিএ শেষ করে সবে চাকরিতে ঢুকেছে। প্রাচুর্য না থাকলেও ভালোবাসার আবহে বড় হওয়া একেবারে সাধারণ মেয়ে। মোড় পরিবর্তন: এক বৃহস্পতিবার রাতের আড্ডাবাজির পর ঘরে ফিরেই জীবনের সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছিল। বাবার এক কথায় দু'দিনের পরিচয়ে বিয়ে! আর গন্তব্য? স্বপ্নের মতো অচেনা, বরফের চাদরে মোড়া গ্রীনল্যান্ড! "বিয়ে.... গ্রীনল্যান্ড.... ডেনমার্ক! আমি এসব দেশের শুধু নাম শুনেছি! আমি শুধু জানি গ্রীনল্যান্ড বরফের দেশ! আর আইসল্যান্ড সবুজ!" অপেক্ষায় কী? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে মিলি। পাশে বসা মানুষটি তার স্বামী — যার সাথে তার পরিচয় মাত্র দেড় দিনের! এক দিকে অজানা শঙ্কা, আরেক দিকে বাবার প্রতি অটুট ভরসা। কিভাবে সে মানিয়ে নেবে এই বরফের দেশের জীবনযাত্রা? অচেনা সংস্কৃতি, অচেনা মানুষ, আর তারচেয়েও বেশি অচেনা মানুষটির সাথে কাটানো নতুন সংসার! ঠান্ডা গ্রীনল্যান্ডের বুকে কি মিলবে মিষ্টি প্রেমের উষ্ণতা? জেনে নিন মিলির এই অবিশ্বাস্য জার্নি, যেখানে শীতল বরফের পটভূমিতে লেখা হবে এক বাঙালী তরুণীর আবেগ, জীবন-সংগ্রাম আর মিষ্টি প্রেমের নতুন অধ্যায়!
"বইটিতে একই সাথে রহস্য, আবেগ এবং নতুন পরিবেশ সম্পর্কে বিস্তারিত লিখেছেন লেখিকা। একবার পড়া শুরু করলে শেষ না করে ওঠা কঠিন এমনই একটি গল্প এটি। অনেকগুলো চরিত্রকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। একই সাথে সব চরিত্রের পরিনতিকে সম্পুর্ণ রুপে দেখানো হয়েছে। শুভ কামনা লেখিকার জন্য।"
গল্পটা খুব ভালো লাগলো তবে incomplete মনে হচ্ছে।
Read all reviews on the Boitoi app
বইটিতে একই সাথে রহস্য, আবেগ এবং নতুন পরিবেশ সম্পর্কে বিস্তারিত লিখেছেন লেখিকা। একবার পড়া শুরু করলে শেষ না করে ওঠা কঠিন এমনই একটি গল্প এটি। অনেকগুলো চরিত্রকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। একই সাথে সব চরিত্রের পরিনতিকে সম্পুর্ণ রুপে দেখানো হয়েছে। শুভ কামনা লেখিকার জন্য।