

আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ! মহান রাব্বুল আলামীনের দরবারে আবেগপূর্ণ কণ্ঠে জানাই সীমাহীন ও অসংখ্য শুকরিয়া। তার অসীম অনুগ্রহে দুর্বল অযোগ্য অধমের এই দ্বিতীয় গ্রন্থ "উসূলে হেদায়া", যা ফিকহ শাস্ত্রে সর্বজনবিদিত, সুবিখ্যাত গ্রন্থ আল্লামা শায়খুল ইসলাম বুরহানুদ্দীন হাসানা আলী ইবনে আবু বকর আল ফারগানানী আলমুরগীনানী রহ. (মৃত: ৫৯৩ হি.) কর্তৃক রচিত হিদায়ার পরিচয় সম্মানিত ওলামায়ে কেরাম ও পাঠক সমাজের কাছে নতুন করে তুলে ধরার কোন অবকাশ রাখে না। এটি স্ব-স্থানে মহা আলোড়ন সৃষ্টিকারী সকল মাযহাবের আলোচনা-পর্যালোচনা, নকলী ও আকলী দালিলের সমন্বয়ে সংকলিত আপন মর্যাদায় উদ্ভাসিত এক অনন্য গ্রন্থ। প্রিয় জন্মভূমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মাদ্রাসায় এটি পাঠ্যসূচির শীর্ষে স্থান করে নিয়েছে।