

হঠাৎ +27548 নাম্বার থেকে একটা মেয়ের কল। বলে, “আমি পেত্নী!” ঘটতে থাকে অদ্ভুত সব ভুতুড়ে কান্ড। বন্ধুর বিয়ের পিঁড়িতে বসার আগে তার লাশ পাওয়া যায়। শরীরে মেলে পেত্নীর বলা খুন প্রক্রিয়ার আলামত। অপরূপ সুন্দরী এই পেত্নী নাকি আমাকে তার আপন করে পেতে চায়। জীবদ্দশায় মায়ায় পড়েছিল! নাকোচ করে দিই তার প্রেম। পেত্নী আর মানুষ কি ভালোবাসা হয়! পরে নিজেকে আবিষ্কার করি হাসপাতালের বেডে, মৃত্যুর কোলে। ইসিজি চার্ট কমে আসছে। নারী দেহের ভালোবেসে আলিঙ্গন অনুভূত হয়। গভীর ভালোবাসার! তবে, অদৃশ্য দেহ। তবে কি পেত্নীটা তার ইচ্ছা পূরণ করে নিল? আমি কি তবে অগ্রসর হচ্ছি সেই পেত্নীর অতৃপ্ত আত্মার ভয়ঙ্কর ভালোবাসার জগতে!!!