

পাহাড়ের কোলে এক পুরনো ব্রিটিশ আমলের বাড়ি-‘ছায়াবীথি’। সেখানে একাই থাকে অভিমান্যু। মুখে হাসি, কিন্তু চোখে এক গভীর বিষাদ। নিজের অতীত থেকে পালাতে চাওয়া এই রহস্যময় মানুষটির জীবনে হঠাৎ এসে পড়ে মৃণালিনী। বৃষ্টির দিনে শুরু হওয়া এক মিষ্টি সম্পর্কের আড়ালে কি লুকিয়ে আছে কোনো গভীর ক্ষত? অভিমান্যু কি সত্যিই মৃণালিনীর বন্ধু, নাকি সে মৃণালিনীর জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির কারণ? ভালোবাসা, অপরাধবোধ আর এক অসমাপ্ত বসন্তের কাহিনী।