

ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি নির্বাচিত হওয়ার আগে ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরের যাপিত জীবনের অভিজ্ঞতা নিয়ে রচিত ‘চলতে ফিরতে দেখা’ একটি পর্যবেক্ষণধর্মী প্রবন্ধগ্রন্থ। এখানে লেখক ক্ষমতা, দায়িত্ব ও ব্যক্তিজীবনের রূপান্তরকে দৈনন্দিন জীবনের গভীর অর্থবহ মুহূর্তগুলো তুলে ধরেছেন। ব্যক্তি, সমাজ ও সময়ের পরিবর্তন ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। বইটি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সহজ-সরল হলেও দৃষ্টিভঙ্গি তীক্ষ্ণ ও চিন্তাপ্রবণ। কোথাও স্মৃতিচারণা, কোথাও বাস্তবতার নিরপেক্ষ প্রতিফলন পাঠককে আত্মসমালোচনায় উদ্বুদ্ধ করবে। বইটি ব্যক্তি ও সমাজের পারস্পরিক সম্পর্ক বোঝার এক সংবেদনশীল ও মননশীল দলিল।