

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে বলি উপন্যাস কি? এক কথায় উপন্যাস এমন একটা ম্যাজিক যা মানুষকে একা অনুভব করতে দেয় না। আমার উপন্যাস লেখার ইচ্ছা বা পরিকল্পনা কোনোটাই ছিল না। কিন্তু হঠাৎ উপন্যাস প্রমি হওয়ার পর আমারও ইচ্ছা হতো মানুষের ভালোবাসা পাওয়ার যেমন করে উপন্যাস লেখক- লেখিকারা পেয়ে থাকে। আর সেখান থেকে উপন্যাস লেখার যাত্রা শুরু। আমার উপন্যাসটা মূলত এক রহস্যময় দ্বীপ নিয়ে ঘেরা, এই উপন্যাসের নায়ক -নায়িকা ছয়জন। তারা ছোট থেকে একসাথে লেখাপড়া করেছে, পরবর্তী সময়ে তারা একে অপরের প্রতি এক প্রকার ভালোবাসা অনুভব করে। তাদের কলেজ থেকে একটি দ্বীপে ট্যুরে যায় আর এইটাই হয় তাদের জীবনের শেষ ট্যুর। তাদের ছয়জনের মধ্যে শুধু মাত্র আরমান সিকদার ফিরে আসে। এক কথায় গল্পটা রোমাঞ্চকর, রহস্যময় আর রোমান্টিক বিষয় নিয়ে তৈরি। জানিনা আপনাদের কতেটা বোঝাতে পেরেছি, উপন্যাসটা পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর এতোক্ষণ ধরে এই পুরোটা বিষয় মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আর উপন্যাসটা ভালো না হলে মনে মনে বকবেন না প্লিজ, নতুন লেখিকার লেখা তো ভালো নাও লাগতে পারে।