

—আমরা মৃত্যু নয়, স্মৃতির ভেতরেই বেঁচে থাকি। যাদের জীবনে প্রিয়জন হারানোর যন্ত্রণা আছে, এই বই হয়তো তাদের পাশে বসে গল্প বলতে পারবে, ঠিক এক বন্ধুর মতো।” “মৃত্যু” বইটি মূলত এক ব্যক্তিগত স্মৃতিচারণ, যেখানে পরিবার, প্রিয় মানুষ এবং মৃত্যু নামক চূড়ান্ত সত্যকে কেন্দ্র করে গল্পগুলো গড়ে উঠেছে। লেখক তাঁর জীবনের বিশেষ অভিজ্ঞতাগুলো টুকরো টুকরোভাবে সাজিয়েছেন—কখনো বেল্লাল নামের এক সাধারণ সিএনজি চালকের নিঃস্বার্থ ভালোবাসা, কখনো বাবার দীর্ঘ অসুস্থতা ও মৃত্যুর মর্মস্পর্শী যাত্রা, আবার কখনো নিজের মৃত্যু নিয়ে অকপট স্বীকারোক্তি ও কল্পনা। বইয়ের ভেতরে পাঠক একদিকে খুঁজে পাবেন গভীর বেদনা, অন্যদিকে হিউমারের ঝলক। কখনো তিনি লিখেছেন মৃত্যুর হাস্যকর শর্ত—"জানাজায় যদি কেউ সেলফি তোলে তবে কবর থেকে শাস্তি দেবেন", আবার কখনো বলেছেন আবেগভরা সত্য—"কোনো বাবার সবচেয়ে কষ্টের সময় হলো সন্তানের লাশ কাঁধে তোলা, আর সেটা যেন তাঁর ভাগ্যে না আসে।" বইয়ের একটি বড় অংশ বাবাকে কেন্দ্র করে—অসুস্থতা, চিকিৎসা, শারীরিক-মানসিক পরিবর্তন আর শেষ বিদায়ের দিনগুলো সৎভাবে উঠে এসেছে সেখানে। পাঠক বুঝতে পারবেন, এই বই কেবল লেখকের নয়—বরং আমাদের সবার গল্প। কারণ মৃত্যু একদিন প্রত্যেকের কাছেই আসবে।
"অসাধারণ জীবনমুখী লেখা—সত্যিই অনবদ্য। জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, তার মধ্যে অন্যতম হলো মৃত্যু। মৃত্যু নিয়ে যে এভাবে জীবনঘন, মানবিক ও গভীরভাবে লেখা যায়—তা আমার জানা ছিল না। লেখাটি মন ছুঁয়ে গেছে, ভাবনার ভেতরে নিয়ে গেছে। অত্যন্ত সুন্দরভাবে লেখা হয়েছে। লেখকের জন্য আন্তরিক শুভকামনা ও সাফল্য কামনা করছি।"
অসাধারণ জীবনমুখী লেখা—সত্যিই অনবদ্য। জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, তার মধ্যে অন্যতম হলো মৃত্যু। মৃত্যু নিয়ে যে এভাবে জীবনঘন, মানবিক ও গভীরভাবে লেখা যায়—তা আমার জানা ছিল না। লেখাটি মন ছুঁয়ে গেছে, ভাবনার ভেতরে নিয়ে গেছে। অত্যন্ত সুন্দরভাবে লেখা হয়েছে। লেখকের জন্য আন্তরিক শুভকামনা ও সাফল্য কামনা করছি।
Read all reviews on the Boitoi app