

তান্ত্রিক আলো-আধারি ভরা ঘরের এক কোনায় গিয়ে কোনও কিছু ঢাকা রয়েছে এমন একটা কালো কাপড় তুললেন। কাপড়টা তুলতেই কাপড়ের নীচ থেকে বেরিয়ে পড়ল মস্ত বড় চৌকোণা উজ্জ্বল চকচকে একটা পাথর। পাথরটা দৈর্ঘ্যে-প্রস্থে কমপক্ষে পাঁচ ফুটের মতো। উচ্চতায় দেড় ফুটের কাছাকাছি। ওজন কয়েকশো কেজি। অথচ সমস্ত পাথরটাকে মনে হচ্ছে যেন হীরার পাথর। হীরার মত উজ্জ্বল দ্যুতি ছড়াচ্ছে।
বইটি পড়ে ভালোই লেগেছে ❤️
Read all reviews on the Boitoi app