

“দুনিয়াতে এত এত মেয়ে থাকতেও কি-না তোমার মমের এক্সের মেয়েকেই বিয়ে করতে হলো?” ড্যাডের কথা শুনে লুহান ভ্রু চুলকিয়ে বিড়বিড় করে বলল, “শুধু বিয়ে না, আরও অনেক কিছুই করেছি!” “কিছু বললে?” “উমমম... বললাম যে, দুনিয়ায় এত্ত এত্ত মেয়ে থাকতেও কি-না তোমার ওই এসআই-এর হবু বউকেই কিডন্যাপ করে বিয়ে করতে হলো?” লিওয়ানের চোখদুটো রক্তিম হয়ে এলো। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে হিসহিসিয়ে বলল, “বিয়ে করেছি বলেই আজ তোমার মতো একটা খচ্চর ছেলে পয়দা হয়েছে।” লুহান হেসে আর কিছু বলল না। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকল। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর লিওয়ান নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলল, “মেয়েটাকে ভালোবাসো? নাকি শুধু জেদের বশে বিয়ে করেছ?” “আই ডোন্ট নো ড্যাড! বাট... আই রিয়েলি নিড হার। আই ওয়ান্ট হার ইন মাই লাইফ।” কী হবে লুহানের ভালোবাসার শেষ পরিণাম? আদৌ এসআই সোহরাব মির্জা তার প্রথম ভালোবাসার মানুষটির ছেলেকে নিজের মেয়েজামাই হিসেবে মেনে নেবে তো? নাকি এখানেই তাদের দুজনের পথচলা শেষ?
"গল্পটা এক কথায় অসাধারণ। নুসরাত ফারিয়া আপু প্রতিটা গল্প আমি নিয়মিত পরি। অসাধারণ আপু।লিওয়ান ও অরির পর লুহান -ইরা এবং রোহান -লিয়ানার স্টোরিটা এক কথায় খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর গল্প লেখার জন্য।"
এই গল্পটা সম্পর্কে যদি বলি তাহলে বলবো অসাধারণ একটা গল্প🥰😍😘 এত ভালো লেগেছে অসাধারণ গল্প লিখেছেন 😍😍অনেক অনেক সুন্দর গল্প 🥰😘
Read all reviews on the Boitoi app
দারুণ হয়েছে।।
গল্পটা এক কথায় অসাধারণ। নুসরাত ফারিয়া আপু প্রতিটা গল্প আমি নিয়মিত পরি। অসাধারণ আপু।লিওয়ান ও অরির পর লুহান -ইরা এবং রোহান -লিয়ানার স্টোরিটা এক কথায় খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর গল্প লেখার জন্য।
ইবুক টা ভীষণ ভালো লাগে আমার কাছে। এমন আরও সুন্দর সুন্দর ইবুক লেখো আর পাঠকদের উপহার দাও ।
অনেক অনেক সুন্দর ছিল গল্প টা। অনেক ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর একটা গল্প আমাদের উপহার দেয়ার জন্য।
Khub khub khub sundor chilo golpo ta apu 🩷🩷 Thank you so much apu apnake ato sundor golpo dayor jonno 🩷🩷 Golpo er protita character ka apni khub sundor vabe tule dhorechen. Protita juti khub sundor chilo apu. Golpo ta ak kothay Osadharon chilo apu 🩷 🩷
এত কম প্রাইসে এত বড়, দারুন একটা ই- বুক ভাবাই যায় না। চুম্বকের মত প্রতিটা পর্ব। লেখিকা, বইটই এ আপনার আরও গল্প চাই।
আপুর লিখা এই ই বুকটি দারুন লেগেছে
এই মুহূর্তে গল্পটা শেষ করলাম। গল্পটা এত এত সুন্দর তা বলে বোঝাতে পারবো না। রোমান্টিক লিওয়ান চৌধুরীর ছেলে রোমান্টিক অরণ্য চৌধুরীর লুহান জাস্ট ওয়াও। একেই বলে বাপ টা বেটা । অবশেষে লিও দাদা হলো। এই গল্পে আমার সবথেকে হাসি লেগেছে তখন যখন লুহান তার ডেড কে মামাজান বলে ডেকেছে এবং লিয়ানা বিয়ে করার জন্য পরিবারের সবার সামনে কান্না করাটা। এই গল্পের সবথেকে ফানি মানুষ হচ্ছে লিয়ানা।লুহান আর ইরার কাহিনী টা অনেক সুন্দর ছিল । তার পাশাপাশি রোহান-লিয়ানা , রিহান-অনিরা , ইথান-নিক্কি এদের কাহিনী ও অনেক সুন্দর ছিল। আমার সবথেকে লাস্ট পার্ট টা ভালো লেগেছে। অবশেষে বলতে পারি গল্পটা আমার খুবই খুবই ভালো লেগেছে। একেবারে মন ছুয়ে গেছে । লেখিকা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গল্প আমাদের উপহার দেওয়ার জন্য । তুমি আরো এগিয়ে যাও এটাই আমার চাওয়া ।
গল্পটা পড়তে অনেক ভালো লাগছে🥰🥰 চরিত্র গুলা ভীষণ সুন্দর 🥰🥰