

জীবনকে আমরা যেভাবে দেখি, জীবন কি আদৌ সেরকমই? আমাদের দেখার, জানার আড়ালে জীবনে প্রতিনিয়ত কত কিছুই তো ঘটে যাচ্ছে। সেই সব ঘটনাকে অনেকেই বলে জীবনের থ্রিলার। থ্রিল বা থ্রিলার—এই বিষয়টা আসলে কী, আমরা কি জানি? কো-ইন্সিডেন্ট বলে কি আদৌ কিছু আছে? আমাদের গোটা জীবনটাই তো পূর্বপরিকল্পিত। তাহলে যে জীবনটা পূর্বপরিকল্পিত, সেই জীবনে কাকতালীয় বলতে কিছু থাকতে পারে? কাল্পনিক রৈরব; সেই সব কাকতালীয় বা পূর্বপরিকল্পিত গল্পেরই একাংশ।
"১০ টা গল্প পড়ে ১০ রকম ভিন্ন অনুভূতি অনুভব করা এই প্রথম! প্রচন্ড পড়ুয়া আমি যে কোনো কারণ বশত বহুদিন পড়া থেকে দূরে.ভয়াবহ রিডার ব্লক যাকে বলে। আমার এই বই পড়া স্বার্থক তবে! ♥️ লেখিকার কাছে আরো বেশি বেশি লিখার অনুরোধ এবং শুভকামনা! 🫶"
১০ টা গল্প পড়ে ১০ রকম ভিন্ন অনুভূতি অনুভব করা এই প্রথম! প্রচন্ড পড়ুয়া আমি যে কোনো কারণ বশত বহুদিন পড়া থেকে দূরে.ভয়াবহ রিডার ব্লক যাকে বলে। আমার এই বই পড়া স্বার্থক তবে! ♥️ লেখিকার কাছে আরো বেশি বেশি লিখার অনুরোধ এবং শুভকামনা! 🫶
Read all reviews on the Boitoi app
প্রতিটি গল্পেই নতুনত্বের ছোঁয়া আছে, পড়া শুরু করলে শেষ না করে উপায় নেই। লেখনীতে মায়া আর রহস্য দুটোই আছে। আমার “একজন গোরখোদক…” আর “প্রহেলিকা” খুব ভালো লেগেছে। নুতন বইয়ের অপেক্ষায় রইলাম ❤️❤️
১০০ দিন থেকে ভিলা ব্রেভিক পর্যন্ত প্রতিটি গল্পই দুর্দান্ত ও রহস্যময় ছিল। স্বপ্নদাগ, কড়া লিকার, অতি সাধারণ ভালোবাসা, দ্য লাস্ট মিল, প্রহেলিকা—সবগুলোই ১০০/১০০। 🔥 লেখিকার প্রশংসা করা আবশ্যক 🔥
অনেক দিন পরে লেখক তাহমিনা জাফর কল্পনার লেখা সামনে এলো। শুভকামনা অশেষ।
সব কয়টা গল্প শেষ করার পরে মনে হয়েছে এইটা কি ছিলো ভাই? সব কয়টা গল্প ভালো লেগেছে। দ্য লাস্ট মিল পড়া ছিলো আগে। গল্প গুলির নামও অনেক ইউনিক।