

দুই বছর আগে এক বৃষ্টিভেজা রাতে নীলানার মৃত্যু হয়েছিলো এক রহস্যময় গাড়ি দুর্ঘটনায়। পুলিশ বলেছিলো এটা নিছকই অ্যাকসিডেন্ট। কিন্তু তার স্বামী আর্নব কোনোদিন সেটা বিশ্বাস করতে পারেনি। আর্নব একজন অডিও ফরেনসিক এক্সপার্ট। শব্দের ভেতর লুকিয়ে থাকা সত্য বের করাই তার কাজ। দুই বছর পর, নতুন এক এআই সফটওয়্যার দিয়ে সে আবার শুনতে বসে নীলানার শেষ ভয়েসমেইল। আর তখনই ভেসে আসে সেই কণ্ঠ “…ও আমাকে খুঁজে পেয়েছে…” এরপর শুরু হয় এক ভয়ংকর আবিষ্কার। অডিওর ভেতরে শোনা যায় এমন এক ঘড়ির শব্দ, যা থাকার কথা শুধু আর্নবের নিজের স্টুডিওতে। তার মানে… নীলানা কি হাইওয়েতে মারা যায়নি? সত্যের খোঁজে নামতেই আর্নব আবিষ্কার করে সেই রাতে ঘরে ছিলো তিনজন। একজন শিকার। একজন খুনি। আর একজন… যে সত্যটা লুকিয়ে রাখতে চেয়েছিলো। কিন্তু সবচেয়ে ভয়ংকর প্রশ্নটা একটাই— খুনি আসলে কে?