

“হেই ইউ! মিস ফোলা ফোলা গাল। স্ট্যান্ড আপ!” ভড়কায় অরিন। হকচকিয়ে তাকায় সম্মুখে। ক্লাসভর্তি এত স্টুডেন্টদের মাঝে তাকে হঠাৎ দাঁড়াতে বলল কেন? তাকে আবার পড়া জিজ্ঞেস করবে না কি? অরিন কেমন রয়েসয়ে বসা ছেড়ে দাঁড়াল। কপালে এখনো বিরক্তির ভাঁজ। ওদিকে বেড়াল-চোখো লেকচারার সাহেব, একটাবারের জন্যও চোখ তুলে তাকালেন না মেয়েটার পানে। উল্টো হাত বাড়িয়ে নিজের চোখে আঁটা চিকন ফ্রেমের চশমাটা খানিক ঠেলেঠুলে পরক্ষণেই শক্ত মুখে বলে ওঠেন, “গেট আউট!” হতভম্ব অরিন! কানে ভুল শুনল কি না, যাচাই করতে আচমকাই জিজ্ঞেস করে ওঠে, “জ্বি?” এবার চোখ তুলল রৌদ্র। বেড়াল-চোখদুটোর শক্ত চাহনি নিক্ষেপ করল মেয়েটার ওপর। অরিন ভয়ার্ত ঢোক গিলল তার ওমন চাহনি দেখে! আশ্চর্য! লোকটার চোখদুটো দেখলেই তার হাঁটু কাঁপে কেন? অরিন নিজেকে সামলায়। রয়েসয়ে আরও কিছু বলতে যাবে, ওমনি ভেসে এলো আরেক ধমক! “আই সেইড! গেট আউট ফ্রম মাই ক্লাস।”
"মিথিলা আপু মানেই রৌদ্র আর অরিন এর নতুন এক অধ্যায়। ওদের নিয়ে কি বলবো আপু এত সুন্দর করে ওদেরকে তুলে ধরে যে পরে কি হবে সে ভাবনা নিয়ে বসে থাকি। পরের দৃশ্য গুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আপু। অনেক গুলা ভালবাসা তোমার জন্য আবার ও ওদের আমাদের মাঝে আনার জন্য❣️।"
গল্পটা আরেকটু হলে ভালো হতো,,, আসল কাহিনিই তো নেই,,😕
Read all reviews on the Boitoi app
এই বইটি কতো অধ্যাই এর
খুব সুন্দর হয়েছে। কিন্তু আরেকটু লিখলে ভালো হতো অরির জন্য রোদের ভালোবাসা দেখলাম। অরি কিভাবে রোদের প্রেমে পড়ে বা কিভাবে ভালেবাসা এই অংশটা লিখলে গল্পটা আরো বেশি সুন্দর হতো। একতরফা ভালোবাসা দেখলাম। যেটার জন্য অপেক্ষা করে ছিলাম সেটাই হলো না। যাইহোক তবুও বলবো গল্পটা সুন্দর ছিল। আশা করি আমাদের মতো পাঠিকাদের কথা ভেবে লেখিকা আপু এটার ২য় খন্ড লিখবে 🙂
ইবুক পড়ে অনেক ভালো লাগলো আপুনিইইই। লেকচারার রৌদ্রকে অনেকএএএএ ভালো লাগলো। তবে পরের পর্বগুলো কবে দিবা? অপেক্ষায় আছি। তবে লেকচারার সাহেব কে পড়ার জন্য অপেক্ষা করতে পারছি নাহহহহহহ। তাড়াতাড়ি দিওওওওও। 😩😩
প্রথমেই মিথি আপু, এডমিন প্যানেল, মডারেটর আপু/ভাইয়াদের ধন্যবাদ ই-বুক গিফট দেয়ার জন্য 😊 #রৌদ্রের_সানশাইন ই-বুক পড়বো ভেবে যতটা এক্সাইটেড ছিলাম.. তাঁর চেয়ে বেশি এক্সাইটেড ২য় খন্ডের জন্য 😎😍 ডাঃ ইফতেখার এহসান রৌদ্র এর পাগলামি গুলোতো ভালো লাগতোই তবে লেকচারার ইফতেখার রৌদ্র খান এর উন্মাদনা, অরিনের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি হওয়া দেখে যেন রৌদ্রের জন্যে আরো পাগল হয়ে গেলাম আজ😊 ট্রাস্ট মি...রৌদ্র যখন অরিনের গরম ছ্যাঁকা লাগা আঙুলে মলম লাগানোর জন্য হাত টা টাচ করলো...আর প্রথম যখন #সানশাইন বলে ডাকলো আর কথা বলছিলো.... Ufff that moment was insane 🥹 আমার কলিজা ধক্ করে উঠছে রৌদ্রের সানশাইন ডাকে তাঁর উপর যখন অরিনের নরম হাতের তুলনা করে নিজের শক্তপোক্ত হাত কেই নালিশ জানাচ্ছিলো রৌদ্র যে, এতো শক্ত হলি কেনো তোরা, একটু নরম হতে পারলিনা? এখন তোদের দিয়ে আমি আমার সানশাইনকে কীভাবে ধরব? ও ব্যথা পাবেনা? 🥺 একটা মানুষ তাঁর ভালোবাসার মানুষটার প্রতি কি পরিমাণ পাগল, কি পরিমাণ আসক্ত হয়ে থাকলে তাঁর শক্ত হাত দিয়ে ধরলে ব্যথা পাবে ভেবে এইভাবে অস্থির হয়ে যাচ্ছে, বাচ্চাদের মতো পাগলামো করছে..🥺 #রৌদ্র_ভাই সবার কাছেই কাল্পনিক পুরুষ পাশাপাশি কারো কাছে উপন্যাসের পছন্দের নায়ক তা জানা সত্বেও সত্যি বলতে আমি রৌদ্রের প্রেমে পড়েছি... হ্যাঁ সত্যি! অনেক ভালোবাসি রৌদ্রকে হতে পারে শুনলে মনে হবে উপন্যাসের নায়কদের প্রেমে পড়াটা স্বাভাবিক কারণ নায়কদের গল্পে তুলে ধরা হয় সবার পছন্দ অনুযায়ী... তবে আমার দিক টা আমি কখনো বলে বোঝাতে পারবোনা...যাক গে মনের কথাগুলো মনেই থাকুক😌 মাঝে মাঝে মনে হয় গল্পের মধ্যে ঢুকে গিয়ে রৌদ্র ভাইকে জিজ্ঞেস করি, ও রৌদ্র ভাই!! এইভাবেও বুঝি পাগলের মতো ভালোবাসতে হয়! আমি যে অরিনের প্রতি হিংসুটে হয়ে যাচ্ছি...🥹 খুব ভালো লেগেছে #রৌদ্রের_সানশাইন ই-বুকটা ২য় খন্ড আসবে কি-না জানি না...তবে যদি আসে অপেক্ষায় তো আছিই রৌদ্রিনের পূর্ণতা চোখে দেখেও শান্তি মিলে ❤️😍 মিথিলা আপু... তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা ই-বুক লেখার জন্য...😊 For me: Best Valentine's Day Gift Ever😍 Love you Mithi Apu তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো, এইভাবে আরো এগিয়ে যাও...আমরা সবাই তোমার পাশে আছি থাকবো ইনশাআল্লাহ 🤗
মিথিলা আপু মানেই রৌদ্র আর অরিন এর নতুন এক অধ্যায়। ওদের নিয়ে কি বলবো আপু এত সুন্দর করে ওদেরকে তুলে ধরে যে পরে কি হবে সে ভাবনা নিয়ে বসে থাকি। পরের দৃশ্য গুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আপু। অনেক গুলা ভালবাসা তোমার জন্য আবার ও ওদের আমাদের মাঝে আনার জন্য❣️।