

~~নিশির আলো ~~ আলো ভেবেছিল ভালোবাসাই তার আশ্রয়। ধ্রব চৌধুরীর হাত ধরে সে বিশ্বাস করেছিল একটি নিরাপদ ভবিষ্যৎকে। কিন্তু হঠাৎ করেই বিয়ের আসরে ধ্রব তাকে রেখে বিয়ে করে তারই চাচাতো বোন তিথিকে। ভেঙে যায় সম্পর্ক, অপমানের আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিশ্বাস। তখন প্রশ্ন জাগে, এটা কি শুধু ভালোবাসার ভাঙন? নাকি এর পেছনে লুকিয়ে ছিল আরও বড় কোনো হিসেব? এই ভাঙা সময়েই আলোর জীবনে প্রবেশ করে এক নাম, "নিশির জাওয়াদ।" শহরের অন্ধকার জগতের অঘোষিত সম্রাট। কিন্তু তার পরিচয় শুধু এখানেই সীমাবদ্ধ নয় সে দেশের নামকরা স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে। আইন যার হাতের মুঠোয়, ক্ষমতা যার রক্তে মিশে আছে, আর অন্ধকার যার আসল সাম্রাজ্য। নিশির জাওয়াদ দ্বৈত জীবনের এক বিপজ্জনক উদাহরণ। বাইরে সে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী। ভেতরে সে অন্ধকার জগতের রাজা, যার এক ইশারায় গায়েব হয়ে যায় মানুষ, যার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না, যার শত্রুরা শেষ নিশ্বাস পর্যন্ত তার নাম উচ্চারণ করতে ভয় পায়। তার চোখে দয়া নেই, তার সিদ্ধান্তে দ্বিধা নেই, তার ভালোবাসাতেও আছে অধিকার আর আগুন। কিন্তু আলো কি শুধু ভাঙা মনের এক অসহায় মেয়ে? নাকি তারও আছে এক গোপন পরিচয়? যদি একদিন নিশির জানতে পারে, যে মেয়েটিকে সে নিজের জীবনের কেন্দ্র বানাতে চাইছে, সে-ই একজন সিআইডি অফিসার? তাহলে কী করবে নিশির জাওয়াদ? তার ক্ষমতা কি আইনকে চূর্ণ করবে? নাকি ভালোবাসা তাকে প্রথমবারের মতো দুর্বল করে তুলবে? একজন স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে, যে আইনের ঊর্ধ্বে থেকেও অন্ধকারের রাজত্ব চালায়, আর একজন আইনের রক্ষক, যে সত্যের জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারে। তাদের সম্পর্ক কি কেবল আকর্ষণ? নাকি এটি এক বিস্ফোরণের অপেক্ষায় থাকা আগ্নেয়গিরি? যখন সত্য সামনে আসবে, ভালোবাসা জিতবে, নাকি ক্ষমতা? নিশির আলো এমনি এক গল্প, যেখানে অন্ধকার আর আলো মুখোমুখি দাঁড়ায়, ভালোবাসা হয়ে ওঠে বিপদ, আর সত্য হয়ে ওঠে সবচেয়ে বড় যুদ্ধ।
অসম্ভব সুন্দর ছিল 🥰
Read all reviews on the Boitoi app