

'খবরদার, আমার কাছে আসার চেষ্টা করলে আই উইল কিল ইউ!' রাগে, দুঃখে এবং ব্যথিত কণ্ঠে একপ্রকার চিৎকার করে কথাগুলো বলে উঠল তানিয়া। ভারী নিশ্বাস ফেলে চোখের পানি আটকানোর আপ্রাণ চেষ্টা করছে মেয়েটা। নিজেকে দেয়ালের সাথে মিশিয়ে দাঁড়িয়ে আছে সে। ওর লাল বেনারসি এখন কিছুটা নাজুক ও এলোমেলো। লম্বা, সিল্কি চুলগুলো অগোছালো হয়ে মুখে হামলে পড়ছে বারবার। তানিয়ার এই রূপ চুপচাপ দাঁড়িয়ে দেখছে তাহসিন—এম.পি তাহসিন আহমেদ চৌধুরী। নিজের সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তার পূর্ণ দৃষ্টি, ঠোঁটের কোণে আলতো হাসির রেখা। শুভ্র পাঞ্জাবি-পাজামায় সজ্জিত সে। সারাদিনের ক্লান্তির পর মাত্র রুমে এসেছে ফ্রেশ হতে। ব্যস্ততায় সে একপ্রকার ভুলেই বসেছিল যে আজ তার বিয়ে হয়েছে, সে এখন একজন বিবাহিত পুরুষ। তাহসিন জানত এমন কিছুই হবে, তবে তানিয়ার এই আক্রমণাত্মক আচরণ এতটা দ্রুত হবে সেটা ছিল কিছুটা অপ্রত্যাশিত। নিজেকে সামলে নিয়ে সে দুই পা এগিয়ে আসতেই দেখল মেয়েটা আরও পিছিয়ে যেতে চাইছে। কিন্তু পেছনে আর জায়গা নেই। তাহসিনের বেশ লাগল বিষয়টা। ইচ্ছাকৃতভাবেই সে আরও কাছে এগিয়ে গেল এবং একসময় একদম মেয়েটার সান্নিধ্যে এসে দাঁড়াল। ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকা মেয়েটার দিকে ঝুঁকে একদম হাস্কি কণ্ঠে সে বলে উঠল, 'এম.পি-কে ডেড থ্রেট দাও! সাহস তো মন্দ না। বাট আই লাইক ইট।'
"অনেক আদুরে একটা গল্প পড়লাম, ভীষণ ভালো লেগেছে পড়ে 🥰 তোমার লেখনী বরাবরই চমৎকার আপু, তাহসিন-তানি জুটিকে পড়ে খুবই ভালো লেগেছে 🫶🏻"
অনেক আদুরে একটা গল্প পড়লাম, ভীষণ ভালো লেগেছে পড়ে 🥰 তোমার লেখনী বরাবরই চমৎকার আপু, তাহসিন-তানি জুটিকে পড়ে খুবই ভালো লেগেছে 🫶🏻
Read all reviews on the Boitoi app
darun laglo,,, valobashar protom sortho holo bissas protita somporke bissas rakha uchit..
ভীষণ সুন্দর হয়েছে আপু