

'সীমান্তরেখা’র যাত্রার এক পর্যায়ে কঠিন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থমকে যায় মেজবাহ ও আকসার পথচলা। যাত্রা শুরুর আগেই যেন সব শেষ হয়ে যায়; থমকে যায় তাদের জীবনের গল্প। এরপর... এরপর কী হয়? মেজবাহ কি পুনরায় ফিরে আসে আকসার জীবনে? আরও একবার কি দেখা হয় তাদের? আকসা কি আদৌ কোনোদিন জানতে পারে—কেন মেজবাহ ওর কানের দুল বুকপকেটে সন্তর্পণে তুলে রেখেছিল? কেন মেজবাহর ব্যবহৃত ওয়ালেটে ছিল আকসার বহু বছরের পুরোনো ছবি? এসব প্রশ্নের উত্তর কি কখনো জানা হয় ওর? নাকি দু’জনার পথযাত্রার সেখানেই এক অপূর্ণ সমাপ্তি ঘটে?
"কিছু বই পড়া শেষ হয়, কিন্তু অনুভূতি শেষ হয় না। আপনার এই বইটি তেমনই একটি বই। শেষ পর্ব পড়ার পরও গল্পটা হৃদয়ের ভেতর রয়ে গেছে। ❤️"
লেখিকা গল্প চমৎকারভাবে শুরু করলেও শেষটা খুবই খাপছাড়া ভাবে করেন, প্রায় প্রতিটা গল্পেই সেইম কাহিনি।
Read all reviews on the Boitoi app
কিছু বই পড়া শেষ হয়, কিন্তু অনুভূতি শেষ হয় না। আপনার এই বইটি তেমনই একটি বই। শেষ পর্ব পড়ার পরও গল্পটা হৃদয়ের ভেতর রয়ে গেছে। ❤️
একেবারেই যা তা একটা বই।মনে হলো একটি কিশোরী মেয়ের তার স্বামীর সাথে সময় কাটানো নিয়ে ফ্যান্টাসি পড়লাম।গল্পের নাম মেজবাহ ইফতেখার। অথচ নায়কের চরিত্রই স্ট্রং না। পুরোই কাল্পনিক একটা গল্প।তার কয়েকটা কারন * কোনো শ্বশুর বাড়ির মানুষ এতো ভালো হয় না।কেউ না কেউ খারাপ তো হবেই। * গল্পের শুরুতে বলা হয়েছিল মেজবাহ জীবনেও তাকে স্পর্শ করবে না।অথচ এখানে এসেই শুরু করে দিয়েছিল পুরুষত্ব জাহির করা।যা একেবারেই বেখাপ্পা।মনে হচ্ছিল কাহিনি দ্রুত এগিয়ে নিতে এমন করেছে। *আকসার বিয়ের পর তার বাবা মা ভাইয়ের সাথে বলতে গেলে জিরো% বন্ডিং।তাদের যেন অস্তিত্বই নেই।এই গল্প সামাজিকতা রক্ষা করতে পারেনি।এতোদিন পর মেজবাহ ছুটিতে এসেছে অথচ শ্বশুর বাড়িতে যাওয়ার প্রয়োজন মনে করেনি। *মায়ের হাতের রান্না করা হাঁসের মাংস ছাড়া হাঁস খেতে পারেনা।অথচ বাইরে গিয়ে হাঁস ভাজা ঠিকই খায়। এরকম আরও অনেক ভুল ধরা যাবে।আমার কাছে মনে হয়েছে একটা কুমারী মেয়ের তার স্বামীকে নিয়ে কল্পনা করা ফ্যান্টাসি পড়লাম
খুব খুব খুব সুন্দর লেগেছে খুব মনযোগ দিয়ে পরেছি 🥺
গল্পটা খুবই সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য
অসাধারণ। আর কিছুই বলতে পারছি না। সব মেয়েদের এমন একজন ভালোবাসার মানুষ খুব দরকার।
আমার এক্সপেক্টেশন অনুযায়ী বাজে ছিল,,,😑😕
আপু অসম্ভব সুন্দর হয়েছে এতো এতো রোমান্টিক এ ভরপুর🥰🥰এতোটা আশা করিনাই😇😇 পার্ট 3 চাই আপু আর খুব শীঘ্রই প্লিজ প্লিজ আপু
অনেক সুন্দর হয়েছে, ওদের দুইজনের ভালোবাসা পূর্ণতা পাওয়ায় ভীষণ ভালো লেগেছে 🫶🏻 মেজবাহ ইফতেখার হৃদয়ে গেঁথে থাকার মতো একটা চরিত্র 🥰
Best Best Best❤️🤌Eagerly waiting for season 3