

বাড়ির নাম টোনাটুনির সংসার। অদ্ভুত নাম, তবে সুন্দর। ভাবনার মানসপটে দারুণ একটা মিষ্টি কপোত-কপোতীর দৃশ্য ভাসে। এই টোনাটুনির সংসারে তরী নতুন টিউশনি নিয়েছে। মাহাদ অবশ্য প্রথমে রাজি ছিল না। ত্যাড়া লোকের সেই এক কথা, 'টিউশনিতে অনেক কসরত করতে হয় তরী। বাচ্চাকাচ্চা সামলানো ঝামেলা। ওদের অনেক বায়না। তুমি তো আবার আমার বায়নাগুলোই সামলাতে পারো না। আমাকে অবহেলা করো।' তরী আশ্চর্য কণ্ঠে শুধিয়েছিল, 'আমি অবহেলা করি?' 'হ্যাঁ।' 'আমি মোটেও আপনাকে অবহেলা করি না মাহাদ।' 'মিথ্যা কথা।' 'আমি সত্য বলছি।' 'মিথ্যা।' 'আপনার কেন মনে হচ্ছে আমি মিথ্যা বলছি?' এ প্রশ্নের পিঠে মাহাদের গোমড়া মুখে এক ছটা গাম্ভীর্য টের পেয়েছিল তরী। অথচ কারণ হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ নির্লজ্জের মতো মাহাদ বলেছিল, 'তোমাকে আমি কালকে শার্ট পরিয়ে দিতে বলেছিলাম তরী। তুমি আমাকে রান্নার অজুহাত দেখিয়ে পরিয়ে দাওনি।'
"পাগলাটে, বখাটে, উন্মাদ মাহাদ আর তরী! এদের পুনরায় পড়তে পেরে খুব ভালো লাগছে।🩷 মাহাদ - তরীর ছোট সুখী সংসার টা সত্যিই ভীষণ মুগ্ধ করেছে। চমৎকার।🩷🫶 মীরা আপুকে অনেক ভালোবাসা ও চুমু 😘😘"
মাহাদটা এত পাগল, এত ভালো লাগে ওকে। বিপরীতে তরী যেন ওর শান্তির নীড়!
Read all reviews on the Boitoi app
আবারো তরী আর মাহাদকে পড়তে পেরে দারুণ লেগেছে। ভীষন ভীষণ ভালো লেগেছে।
মাহাদ-তরী মাহাদের নৌকা মাহাদ যে আমার এত প্রিয়🫰 মাহাদ মাহাদ মাহাদ!তুমি এত প্রিয় কেন বলো তো?তোমার নৌকাকে এত ভালোবাসো কিভাবে? তারা এখন বাবা-মা হচ্ছে।তাদেরকে অভিনন্দন❤️ কিন্তু এত তাড়াতাড়ি শেষ হলো কেন?আমারতো আরও পড়তে মন চাইছে।
পাগলাটে, বখাটে, উন্মাদ মাহাদ আর তরী! এদের পুনরায় পড়তে পেরে খুব ভালো লাগছে।🩷 মাহাদ - তরীর ছোট সুখী সংসার টা সত্যিই ভীষণ মুগ্ধ করেছে। চমৎকার।🩷🫶 মীরা আপুকে অনেক ভালোবাসা ও চুমু 😘😘
তরী আর মাহাদ খুব পছন্দের দুটি চরিত্র.... অবশেষে দুটো ভাঙ্গা হৃদয় একসাথে জুড়ে ছোট একটি টোনাটুনির সংসার হলো.... তরীর দুমড়ে মুচড়ে যাওয়া জীবনটাকে রাঙিয়ে দেবার জন্য মাহাদের মতো বেপরোয়া এক পাগল প্রেমিকেরই দরকার ছিল... হয়তো তরীর প্রতি প্রণয়ের ভালোবাসা অনেক গভীর... তবে মাহাদের মতো করে তরীকে কেউ ভালোবাসতে পারতোনা, কেউ আগলে নিতে পারত.. তরীকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারতোনা...তরী আর মাহাদ সব সময় একে অপরের হয়ে থাকুক ❤️❤️❤️
ei prothom ei golpota porlam. ekhon facebook er ta porte zabo. khub sundor chilo apu. ador makha lekha. mahad ke amar khub valo legeche. etto caring person se. pronoy ke ekhono bujhte pari nai. kintu ore o valo lagche amar. tori meyetao darun. ami mahad ke vultei parchi na meera apu. o emon valo keno? torire eto valobasche! ami sudhu porchi ar haschi. mon ta jurai gese apu.😘😘😘 You are the best! ekhon pala tomar sob golpo pore felar. Take losts of love. ei golpo amar kache bises kichu hoye thakbe.🥺💖
বকুলতলা পড়ার পরে ওদের আর পড়তে পারবো ভাবি নাই। অনেক অনেক সুন্দর ছিল ওদের এই ছোট সংসার চিত্র।
ইবুকের মাহাদ তরী এত্ত সুন্দর হবে কল্পনা করিনি।তরীর জন্য মাহাদের করা পাগলামি দেখে আমিই লজ্জা পেয়েছি।এত কিভাবে পাগল হয় একটা মানুষ?অল্প করে প্রণয়কে পেয়েও মন ভরে গেছে।প্রণয়ের লুকিয়ে রাখা বই।প্রিতমের একা দিন।ওর বকুলগাছ আকা।তরীকে নিয়ে ওর প্রাণবন্ত ভালোবাসা।তরীর মাহাদকে নিয়ে চিন্তা।ওদের খুনসুটি সংসার আমার অনেক ভালো লেগেছে।মাহাদের আকাশকে নিয়ে কথা বলাটাও সুন্দর ছিল।মীরার আদর আদর লিখা।হাওয়াই মিঠাই একদম।ইবুকটা এত ভালো লাগবে ভাবি নাই।অনেক অসাধারণ লিখেছো মীরা।ভালোবাসা জানিও।
কয়েকদিন আগে যখন তোমাকে বলেছিলাম মাহাদ - তরীর বিয়ের পরের কাহিনী দেখার ইচ্ছা আমার ।কোনভাবে সেটা পূরণ করা যায়না? তুমি বলেছিলে অবশ্যই যায়।কিন্তু এত তাড়াতাড়ি ইচ্ছেটা পূরণ হবে ভাবি নাই। তোমার সব গল্পের মধ্যে এটা আমার সবথেকে বেশি প্রিয়। আমি সবসময় চাইতাম মাহাদ - তরীর বিয়ের পরের কাহিনী পড়তে বাট এত সুন্দর হবে কে জানতো? মাহাদের মতো কি আসলেই কেউ কাউকে ভালবাসতে পারে? এত্ত সুন্দর ছিল পুরোটা! মাহাদ যেমন প্রণয় কে সহ্য করতে পারেনা ঠিক তেমনই আমিও প্রণয় কে সহ্য করতে পারিনা।আমার মনে হয় তরী শুধু মাহাদের আর কারও না। তরী - মাহাদ কে পড়তে যেয়ে মাঝে মাঝে আমার চোখ ভিজে আসছিল। কি সুন্দর ভালোবাসা ওদের! MAHAD IS THE DEFINITION OF LOVE🫶 THANK YOU MIRA FOR THIS EBOOKKKK