

মানুষ স্বভাবতই অনুসন্ধিৎসু। সে জানতে চায়—কোনটি সত্য, কোনটি মিথ্যা; কোনটি কল্যাণের পথ, আর কোনটি বিভ্রান্তির। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ে নানা মতবাদ, দর্শন ও চিন্তাধারা মানুষের সামনে উপস্থাপিত হয়েছে। এর মধ্যে কিছু মানুষকে সঠিক পথে পরিচালিত করেছে, আবার কিছু মানুষের মনে প্রশ্ন ও বিভ্রান্তির জন্ম দিয়েছে। বর্তমান সময়ে এমনই একটি আলোচিত বিষয় হলো “কোয়ান্টাম ফাউন্ডেশন” এবং তাদের প্রচারিত বিভিন্ন ধারণা ও কার্যক্রম। সমাজের একটি বড় অংশ এই বিষয়কে ইতিবাচকভাবে গ্রহণ করছে, আবার অন্য একটি অংশ এ নিয়ে নানা প্রশ্ন ও সংশয় প্রকাশ করছে। এই ভিন্নমুখী আলোচনা আমার মনেও কিছু প্রশ্নের জন্ম দিয়েছে—যেগুলোর উত্তর খোঁজার চেষ্টা থেকেই এই বই লেখার প্রয়াস।
আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।
Read all reviews on the Boitoi app