

সূর্য উঠতে এখনো অনেক দেরি। তার ওপর সমস্ত আকাশ কালো মেঘে ছেয়ে আছে বলে চারপাশটা বেশ অন্ধকার-অন্ধকার। দশ-পনেরো হাত দূরে নদীর তীর ঘেঁষে জন্মানো নলখাগড়া আর কচুরিপানার জঙ্গলের ভেতর সাবেকি আমলের কালো রঙের আবলুশ কাঠের একটা ভাসমান বাক্স আটকে রয়েছে। বাক্সটা বড়সড় ট্রাংকের চেয়েও অনেক বড়। ওপরটায় পিতলের কারুকাজ করা। পুরোনো কোনো সিন্দুক হবার সম্ভাবনাই বেশি। বোধহয় কোথাও থেকে ভেসে এসেছে। ওখানে এসে আটকে গেছে।