

ইনায়া মেরুন রঙের সালোয়ার-কামিজ পরেছে। তার দুই হাত ভরা চুড়ি। কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক। তাকে দেখে আরিশ স্থির চোখে তাকিয়ে রইল। আশেপাশে সবকিছু চলছে নিজ গতিতে, কিন্তু আরিশের চোখের পলক পড়ছে না। আরিশ জানে, এভাবে তাকিয়ে থাকাটা তার স্বভাবের সঙ্গে বেমানান—কিন্তু চোখ সরানোর উপায় কোথায়? প্রেম-ভালোবাসা নিয়ে তার বিশেষ কোনো আগ্রহ নেই। তার ভাষ্যমতে, পৃথিবীতে সবাই স্বার্থপর। অন্যকে ভালোবাসার মাঝেও স্বার্থ থাকে—নিজেকে ভালো রাখার স্বার্থ, আত্মতৃপ্তির স্বার্থ। যেমন এখন ইনায়াকে দেখে চোখের স্বার্থে দৃষ্টি সরাতে পারছে না। কারণ চোখ তাকে নিজের আড়ালে রাখতে চায় না। এশনুরকে জড়িয়ে ধরতে গিয়ে ইনায়ার দৃষ্টি গেল আরিশের দিকে। আরিশকে এমন স্পষ্টভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ইনায়া কিছুটা অবাক হলো। কী আশ্চর্য! লোকটা চোখ সরাচ্ছে না কেন? তাকে কি দেখতে খারাপ লাগছে? ইনায়া আরেক পলক তাকাতেই দেখল, আরিশের দৃষ্টি এখনো তার দিকেই স্থির। ইনায়ার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। দুই মেরুর দুইটি প্রাণ না চাইতেও যখন একে অপরের প্রেমে পড়ে—তখন সম্পর্কটা কেমন হয়? ভালোবাসা কি পারে তাদের এক করতে? আমাদের শিয়াল পণ্ডিত আর ইঁদুরের মিল কি আদৌ সম্ভব?
"ভালো লেগেছে গল্পটা। খুব সুন্দর। আরিশ আর ইনায়ার কেমিস্ট্রি দারুন। সাথে আরহান আর কায়ান এর দুষ্ট মিষ্টি খুনশুটি। ওদের আরও পড়ার ইচ্ছে রয়ে গেল।"
ভালো লেগেছে গল্পটা। খুব সুন্দর। আরিশ আর ইনায়ার কেমিস্ট্রি দারুন। সাথে আরহান আর কায়ান এর দুষ্ট মিষ্টি খুনশুটি। ওদের আরও পড়ার ইচ্ছে রয়ে গেল।
Read all reviews on the Boitoi app
দ্বিতীয় খন্ড চাই 👻👻👻
Oder couple goal ta valo legeche.shob cheye obak hoyechi ora arhan r karan er chele meye🥹.Oder 2 vai er bonding +Behaviour gulo shob somoy e vlo lge.Enaya r aarish er ending ta sundor chilo.But bhebechi samne aro kichu scenes pabo eksather😕.Jaihok next gulor opekkhay thakbo🌸
গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত ভীষণ ভালো লেগেছে। আরিশ আর ইনায়ার কেমিস্ট্রি অনেক সুন্দর।🤍 তাদের ছোট ছোট মুহূর্তগুলো পড়তে আলাদা একটা ভালো লাগা কাজ করছিল ✨এখন দ্বিতীয় খন্ডের অপেক্ষায় রইলাম।
এত চমৎকার একটা গল্প, অসম্ভব সুন্দর লেখনী,২য় পর্বের অপেক্ষায় রইলাম।
কি আর বলব,, আমি বরাবরই আপ্পির গল্পের প্রেমে পরি,, আর এই গল্প টা কি বলব,, আমি সত্যি ভাষাহীন,, কম করে বলা যেন কম হয় যায়,,অনেক অনেক সুন্দর হয়ছে আপ্পি,, জোস তবে ইনায়া আর আরিশ এর পরের কাহিনি পরতে চায়,,আপু তাড়াতাড়ি লিখ। 🤍😫
গল্পটা অনেক ভালো লেগেছে। রূহ আর ইহান ছোট্ট কেমিস্ট্রি। কিন্তু এত্তো বড় টাইম স্কিপের কিছু কাহিনী থাকলে গল্পটা আরও চমৎকার হতো।এমনিতেও গল্পটা দারুন হয়েছে আপু💙💙💙
onk sundor hoice apu.. aita amr 1st golpo porar, apnr lekha ... lekhoni onk sundor.... best of luck for future🔮...
অনেক বেশি জোস ছিল। কায়ান আছে এই গল্পে 😭😭 তাড়াতাড়ি পরের খণ্ড প্রকাশ করেন আপু 🥹
আরিশ ও ইনায়ার কেমিস্ট্রি অনেক সুন্দর। গল্পটা পড়ছি। শেষ করে আবার রিভিউ দিবো।💯 উফফ! প্রথম খণ্ড শেষ ...... মারাত্মক সুন্দর একটা গল্প। পড়ার মাঝে একটি বারও এক ঘেয়েমি কাজ করেনি। আমি তো ইহান আরিশের প্রেমেই পড়ে গেলাম। এখন দ্বিতীয় খন্ডের অপেক্ষায় থাকা লাগবে।🥹