

বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান ইবাদত ইসলাম। বাবার অতিরিক্ত আদর-ভালোবাসায় বড় হতে হতে সে হয়ে ওঠে প্রচণ্ড জেদি, একরোখা আর বদরাগী। মাত্র বাইশ বছর বয়সে বাবার বন্ধুর মেয়ের প্রেমে পড়ে জেদ ধরে বিয়ে করে সে। বিয়ের পর আদরের বউয়ের কদর কমে গিয়েছিল তার কাছে। এক সন্তানের বাবা হয়ে যাওয়ার পরও ইবাদতের বাউন্ডুলে স্বভাব আর ছন্নছাড়া জীবন থামে না। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে বাইরে টো-টো করে ঘুরে বেড়ানো, মাঝরাতে বাড়ি ফিরে ঘুম, আবার পরদিন বেলা করে ঘুম থেকে উঠে খেয়ে-দেয়ে সেই একই গন্তব্য। একদিন দুপুরে ঘটে যায় এক ঘটনা—দুপুরবেলা খাবার খেতে বসলে তার দেড় বছরের ছোটো মেয়েটা হামাগুড়ি দিয়ে এসে তার প্লেট থেকে কয়েকটা ভাত তুলে মুখে দেয়। ময়লা হাত দিয়ে ভাত নিয়েছে বলে রেগে মেয়ের বাহু ধরে দূরে ছুঁড়ে ফেলে ইবাদত। সেই এক মুহূর্তেই বদলে যায় সব। একজন বাবা দাঁড়িয়ে যান আরেকজন বাবার বিরুদ্ধে। এমন দৃশ্য নিজ চোখে দেখে রেগে ক্ষিপ্ত হয়ে আদরের ছেলের গায়ে প্রথমবারের মতো হাত তোলেন ইসমাঈল হোসেন। অপ্রত্যাশিত দুটো চড় খেয়ে হতভম্ব হয়ে যায় ইবাদত। ইসমাঈল হোসেন রেগে ছেলেকে অনেক বকাবকি করেন। ছেলে প্রায় সময় তার স্ত্রীর গায়ে হাত তোলে—এটা নিয়েও ক্ষোভ ঝাড়েন। ইবাদতের স্ত্রী চুপচাপ দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল শুধু। ইসমাঈল হোসেন ছেলের দোষ ক্ষমা না করে ছেলের কাছ থেকে কেড়ে নেন তার বউ আর সন্তানকে, শাস্তি হিসেবে, নাকি শিক্ষা দিতে? বউ-বাচ্চাকে ফিরে পেতে শেষ পর্যন্ত কী করেছিল ইবাদত? পড়ুন ই-বুক “এক ফালি সুখ”।
"এত্তো সুন্দর কেনো আআআআ😩 আমার অনেক অনেক ভালো লাগছে, এই ঘ্যাড়ত্যাড়া বদ মেজাজি রগচটা ইবাদত দেরিতে হলেও ভালোবাসার মানুষ কে মূল্যায়ন করছে। আয়শা পেয়েছি এক ফালি সুখ🤍🥹"
অসম্ভব ভালো লাগেছে 🌷 অন্য রকম একটি বই 🤍
Read all reviews on the Boitoi app
সুন্দর হয়েছে।কিন্তু আফসোস সবাই তো এভাবে ঠিক হওয়ার চেষ্টা করেনা
এত্তো সুন্দর কেনো আআআআ😩 আমার অনেক অনেক ভালো লাগছে, এই ঘ্যাড়ত্যাড়া বদ মেজাজি রগচটা ইবাদত দেরিতে হলেও ভালোবাসার মানুষ কে মূল্যায়ন করছে। আয়শা পেয়েছি এক ফালি সুখ🤍🥹
অসম্ভব সুন্দর হয়েছে। ইবাদতের মতো কিছু ইগোওয়ালা পুরুষকে এভাবেই ঠিক করা উচিত। কিছু সম্পর্কের মর্যাদা বুঝাতে দূরত্ব প্রয়োজন।ইসমাইল চাচার আইডিয়াটা ভীষণই সুন্দর ছিল।এক কথায় ইবাদত তার উপযুক্ত শাস্তি পেয়েছে।আর তাদের ভালোবাসা দেখতেও আমরা এক ফালি সুখের অংশীদার হয়েছি।ভীষণ সুন্দর।❤️❤️
চমৎকার লিখনী।আমি একমাত্র আপনার ই বুক কিনি।