

আমার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আরবের এমন সুগন্ধিময় ফুল, যার মুগ্ধতায় ভরে গিয়েছিল সমগ্র পৃথিবী। তিনি ছিলেন এমন একজন মহামানব, যার প্রতিটি আচার-আচরণে রয়েছে আমাদের জন্য আদর্শ। ঘর-সংসার, মজলিস, মসজিদ ও জিহাদের ময়দানে তিনি কেমন ছিলেন! কেমন আচরণ ছিল রাজা-বাদশাহ ও আরবের বেদুইনের সাথে? কেমন ছিল ছোট, মুরুব্বি ও কিশোরদের সাথে! প্রিয়তম নবিজি, তাঁকে দেখিনি; অনুভব করেছি শুধু। ভালোবাসার মানুষটার পছন্দ-অপছন্দ, অবয়ব জানা সবার জন্যই জরুরি। তিনি কী পছন্দ করতেন, দেখতে-বা কেমন ছিলেন—ইত্যাদি নানা প্রশ্ন জাগে আমাদের মনের দর্পণে। সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী (রহ.) নবিজির আখলাক ও অবয়ব নিয়ে ছোট্ট একটি পুস্তিকা রচনা করেছেন। নাম হলো—“উসওয়াতুন হাসানাহ”। ছোট্ট পুস্তিকায় তিনি নবিজির সীরাতের দুটি দিক বর্ণনা করেছেন। একটি হলো—নবিজির মুগ্ধময় আখলাক এবং আরেকটি হলো নবিজির বাহ্যিক অবয়ব ইত্যাদি।