

মানুষ স্মৃতিকাতর হতে ভালোবাসে। কারণ, একটা সময়ে সেই স্মৃতি আঁকড়ে বেঁচে থাকে। কিছু কিছু হৃদয়স্পর্শী স্মৃতি থাকে, যা পৃথিবীকে নতুন করে ভাবতে শেখায়। ভীষণ রহস্যময়! ভীষণ কৌতূহলোদ্দীপক! “মায়াবী স্মৃতির টানে” এমন এক রহস্যময় স্মৃতিচারণ, যা পাঠককে স্মৃতিকাতর করবে না; বরং পৃথিবী নামক গ্রহকে নতুন করে চিনতে শেখাবে।