

"পিরিয়ড চলছে তোর?" আতশি মাথা নিচু রেখে অবিন্যস্ত দৃষ্টিতে এদিক-সেদিক তাকিয়ে আস্তে করে বলল, "হুম!" এরিক ফোঁস করে একটা শ্বাস ফেলে আতশির কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। "আমাকে বললেই তো হতো! অযথা নিজেও ভয় পেলি আর কান্নাকাটি করে আমাকেও টেনশনে ফেলে দিলি! একটা কথা সব সময় মাথায় রাখবি... আমি তোর নিজের মানুষ, তোর শরীরের অর্ধেকও বলতে পারিস। ভালো, খারাপ যেটাই হোক, কখনো আমার কাছ থেকে কিছু লুকাবি না। তোর যত সমস্যা, যত প্রয়োজন সব আমাকে বলবি। আমি প্রাণ দিয়ে হলেও সবসময় তোর আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করব!" আতশি আস্তে করে মাথা নাড়ল। এরিক ওকে কোলে তুলে নিয়ে রুমের দিকে এগোল। আতশি কিছুটা অপ্রস্তুত ফিল করলেও কিছু বলল না। দুই হাত দিয়ে আলতো করে এরিকের গলা আঁকড়ে ধরে ওর প্রশস্ত বুকের মাঝে মিশে রইল। আতশিকে বিছানায় শুইয়ে দিয়ে রুমের লাইট অফ করে ড্রিমলাইন অন করে দিল এরিক। তারপর বেলকনির গ্লাস ডোরটা আটকে দিয়ে বিছানায় উঠে বসল। গায়ে ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে বিছানায় শুয়ে আতশির কোমড় আঁকড়ে ধরে নিজের বুকের উপর তুলে নিল। আতশি লজ্জায় সরে যেতে নিলে এরিক শক্ত করে ওর কোমড় আঁকড়ে ধরে গলায় মুখ ডুবিয়ে ভারী কণ্ঠে হিসহিসিয়ে শুধোল, "একদম নড়াচড়া করবি না! যত তাড়াতাড়ি এভাবে ঘুমানোর অভ্যাস করবি ততই তোর জন্য ভালো। এখন থেকে রোজ তোকে এভাবেই আমার বুকের উপর মাথা রেখে ঘুমোতে হবে। মাঝেমধ্যে অবশ্য আমি নিজেও তোর বুকে মাথা রেখে ঘুমাবো, বাট সেটা ডিপেন্ড করবে আমার মুডের উপর!"
"অসাধারণ গল্প। অনেক বড়ো একটা গল্প অথচ এক নিমিষেই মনে হলো শেষ। এই প্রথম কোন গল্প আমি পড়লাম যেখানে সকল জুটিকেই সমান ভাবে প্রাধান্য দেয়া হয়েছে।এতো সুন্দর হয়েছে আমি যখন পড়া শুরু করি তখন ও ভাবিনি এতোটা মনোমুগ্ধকর হবে এটা।সব কটা চরিত্রই ছিল সমানভাবে সুন্দর। তবে ইঁচরেপাকা তিতিয়াকে আমার ভীষণ ভালো লেগেছে আর জুবানকে।অনেক লুমান্টিক ও ছিল কিছুমিছু লজ্জা ও পেয়েছি গল্পটা পড়ে🙈🙈🙈"
পড়তে চাই বইটি
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর ❤️❤️❤️❤️
অসাধারণ ।
অসাধারণ গল্প। অনেক বড়ো একটা গল্প অথচ এক নিমিষেই মনে হলো শেষ। এই প্রথম কোন গল্প আমি পড়লাম যেখানে সকল জুটিকেই সমান ভাবে প্রাধান্য দেয়া হয়েছে।এতো সুন্দর হয়েছে আমি যখন পড়া শুরু করি তখন ও ভাবিনি এতোটা মনোমুগ্ধকর হবে এটা।সব কটা চরিত্রই ছিল সমানভাবে সুন্দর। তবে ইঁচরেপাকা তিতিয়াকে আমার ভীষণ ভালো লেগেছে আর জুবানকে।অনেক লুমান্টিক ও ছিল কিছুমিছু লজ্জা ও পেয়েছি গল্পটা পড়ে🙈🙈🙈
matro kenlam pore review debo apu।AJ pore sas korlam onak onak onak onak Valo lagce 🥰❤️❤️ just wow