

—"ধারা?" না তাকিয়েই জবাব দিল ধারা, —"হুম?" শ্রাবণ অনেক ভেবেচিন্তে প্রশ্নটা করেই বসল, —"আমায় ভালোবাসো না?" ধারা চমকে তাকাতেই শ্রাবণ বলে, —"সত্যি বলতে হবে।" ধারা মাথা নিচু করে ফেলল। বাইরের বৃষ্টির সাথে এবারে দমকা হাওয়াও টের পাওয়া গেল। শ্রাবণ তাকিয়ে থেকে অপেক্ষা করতে থাকল। ধারা অনেকক্ষণ সময় নিয়ে ধীরে মাথা ঝুঁকিয়ে মিনমিন করে বলল, —"বাসি।" —"শুনিনি আমি।" ধারা আরেকটু জোর দিয়ে বলল, —"ভালোবাসি।" —"এখনো শুনিনি। মন থেকে বলো।" ধারা এবারে চোখ বন্ধ করে বলল, —"আমি আপনাকে... ভালোবাসি তো।" শ্রাবণ যেন শান্তি পেল না। সিটে হেলান দিয়ে বলল, —"কেন?" ধারা দুদিকে মাথা নেড়ে বলল, —"জা... জানি না।" শ্রাবণ হাসল, —"আমিও জানি না।" হঠাৎই আকাশটা যেন ফেটে গেল। একটা বিকট বজ্রপাত চারপাশ কাঁপিয়ে দিল। ধারা চমকে উঠল। এক সেকেন্ডও দেরি না করে সে নিজের অজান্তেই সামনে ঝুঁকে এসে শ্রাবণের বুকে ঝাঁপিয়ে পড়ল। শ্রাবণ এক মুহূর্তের জন্য থেমে গেল। ধীরে ধীরে এক হাত তুলে ধারার পিঠে রাখল। খুব নিচু স্বরে বলল, —"ভয় পেয়েছ?" ধারা মাথা নাড়িয়ে "হ্যাঁ" বলল, কিন্তু তখনো জড়িয়ে আছে। শ্রাবণ হালকা নিঃশ্বাস ফেলল। —"ভয় পেলে আমার বুকে ঝাঁপিয়ে পড়ার অভ্যাসটা কখনো ছেড়ে দিও না ধারা!" ধারা ধীরে ধীরে মাথা তুলে তাকাল শ্রাবণের দিকে। শ্রাবণের হাত ধারার কোমরের কাছে চলে গিয়ে আঁকড়ে ধরল। আদেশের সুরে কাতর স্বরে বলল, —"ডোন্ট ইউ ডেয়ার টু লিভ মি নাউ। এভাবেই থাকো। বৃষ্টি না থামা পর্যন্ত দূরে যেও না।" বলেই ধারার গালে আঙুল বুলাল শ্রাবণ। কেঁপে উঠল মেয়েটা। চোখ বুঁজে লজ্জামাখা মুখ লুকাতে চাইল, পারল না। নিষ্ঠুরতম পুরুষটি তার থুতনি ধরে শুধু চেয়েই রয়েছে। কী এত দেখছে সে? শ্রাবণ ধারার চোখের পাতায় আলতো চুমু খেয়ে বলল, —"চোখ খোলো। প্লিজ।" ধারা বাধ্যের ন্যায় কথা শুনল। চোখ খোলার সাথে সাথে ঈগলের ন্যায় ঘায়েল করার মতো দৃষ্টিতে মিলিত হলো তার চোখজোড়া। সরাতে পারল না সেই দৃষ্টি। তাকিয়েই রইল অবিরাম।
"অসাধারণ ইবুক টি। শ্রাবণ ধারা নিয়ে যতগুলো লেখা পড়লাম সবগুলোই বেস্ট। এতো আদুরে চরিত্র গুলি কি বলবো আমার খুব ভালো লাগে। নতুন কিছুর জন্য শুভ কামনা রইল অনামিকা তাহসিন রোজা আপু। 🤍💫"
"আবারো শ্রাবণধারা" ki review dibo vhai? Srabon sheikh ar Tar murgirr baccchar moto bow amr boraboriii pochonder😭🤍Eita te srabon sheikh k aro darunnn legecheee aish.. Srabon sheikh er shikarokti dhararrrr protiiii aaaaaaa ki mishtiiiii😭😭💙 pookie Srabon sheikh🎀 overall onkkkk onkkkk valo legcheeee🫶🏻✨️
Read all reviews on the Boitoi app
খুব খুব সুন্দর
অসাধারণ ❤️❤️❤️❤️
মারাত্মক সুন্দর ❤️❤️❤️
অসাধারণ ইবুক টি। শ্রাবণ ধারা নিয়ে যতগুলো লেখা পড়লাম সবগুলোই বেস্ট। এতো আদুরে চরিত্র গুলি কি বলবো আমার খুব ভালো লাগে। নতুন কিছুর জন্য শুভ কামনা রইল অনামিকা তাহসিন রোজা আপু। 🤍💫
খুবই শক্ত মনের এই আমাকেও ধারা চরিত্রটা কাঁদাতে বাধ্য করেছে। আমার মনের খুব সন্নিকটের এই প্রিয় উপন্যাসটি।
Shotti ami jemon ta vebe e-book pora shuru korsilam golpo ta tar theke beshi shundor cilo thank u apu shotti golpo ta porar amr onk iccha cilo r apnar jonno sheta puron holo thank u so much ❤️❤️❤️
শ্রাবণ শেখের নতুন রূপ জাস্ট অসাধারণ ছিল👀🫶 গাড়ির মধ্যে শেষমেষ বাসর শ্রাবণ শেখ বলে কথা😗🦋 ধারার কষ্ট ও তার উপর শ্রাবণ শেখের ভালোবাসার প্রলেপ সব মিলায় অনেক মিষ্টি ও সুন্দর হয়ছে❤️❤️ এইভাবে আরও অনেক মিষ্টি গল্প উপহার দিতে থাকেন🕊️🥹 শুভকামনা ও ভালোবাসা ❤️🤍
সত্যি বলতে রোজার লেখনীর উপর আমার দৃঢ় বিশ্বাস ছিল যে, সে আমাদেরকে তার বেস্টটাই উপহার দিবে এবং হলোও তাই। গল্পটা পড়ার সময় যতই এগোচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। শ্রাবণ শেখের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। লেখনী খুবই সাবলীল ও চমৎকার। আমার এতোদিনের রিডিং ব্লক সম্পূর্ণ কেটে গেছে এই গল্পটা পড়ে। ধারা মেয়েটার প্রতি মায়া জন্মে গেছে, আমাদের চারপাশে এমন অনেক মানুষই আছে যারা একটুখানি সুখের আশায় দিনগুনে চাতকপাখির মতো। তাদের প্রত্যেকের ভাগ্যে ধারার মতোই যেন সুখের দিন আসে। লেখিকার জন্য দোয়া রইলো, আরো এগিয়ে যাও তুমি আর এমন সুন্দর লেখনী আমাদের উপহার দাও। ভালোবাসা নিও ফুলকন্যা।🥰🫶
আবারো শ্রাবণধারা♧🦢 একটা মানুষ এত্ত সুন্দর করে কীভাবে লেখতে পারে ভাই? শ্রাবণ শেখ কে আমি যত বার পড়েছি তত বারই মুগ্ধ হয়েছি । এবার আরো বেশি মুগ্ধ হলাম। শ্রাবণ শেখ আমার আলাদা একটা অনুভূতি অন্য রকম এক ভালোবাসা🥹💗 শ্রাবণ শেখ কে সব রুপেই বেস্ট লাগে বাট রোমান্টিক,কেয়ারিং শ্রাবণ শেখ একটু বেশিই ভালো লাগে😫💖 এক কথায় অসাধারণ একটা ই-বুক 😭🫀 শাশুমার সব গল্প ই-বুক বেস্ট বাট এটা একটু অন্য রকম। অনেক অনেক সুন্দর একটা ই-বুক 😫🌸 আমার জীবনের প্রথম ই-বুক পড়ছি একটু বেশিই স্পেশাল লাগছে 😭❤️ অনেক অনেক ধন্যবাদ আমাদের এত্ত সুন্দর একটা ই-বুক লিখে দেওয়ার জন্য শাশুমা । আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আর চুমুউউউউউউউ 😘🦢 সবশেষে এই ই-বুক টি যে গিফট করেছে মানে Suraiya Afrin আপু তাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা🥺🩵