

এখন মনে হয়, কত বোকাই না ছিলাম তখন। আঠারোর ভাবনা আটাশে এসে বোকা বোকাই লাগে। অথচ জীবনের প্রয়োজনে দুটো ভাবনাই সত্য। আঠারোতে প্রেমের স্থায়িত্ব বেশি দরকার ছিল, আটাশে দায়বদ্ধতা বেশি দরকার। সময়ের প্রয়োজনে দুটোই সত্য। দেয়ালে ঝুলানো BRA ভার্সিটির আইডি কার্ডটা ঝুলছে। এটা আমার না, শাফাকাতের প্রাক্তনের। কিভাবে যে আমার রুম অবধি এলো, মনে নেই। ফেলে দিব—সেই ইচ্ছেও করে না। সময়ের সাথে সাথে কিছু জিনিস না আমাদের ক্ষতে নতুন করে আঘাত দিতে পারে, না নতুন করে কাঁদাতে পারে। পিছনে পড়ে থাকে শেষ বিকেলের রোদের মতো বিষণ্ণতা। একেকটা শেষ বিকেলে ঘুম ভেঙে জাগার পর বারবার মনে হয়—না জাগলেই বোধহয় বেশ হতো।
Read all reviews on the Boitoi app