

হঠাৎ বাতাসের তোড় বাড়ল। দোলার মুখের ওপর এসে পড়ল তার ভেজা চুলগুলো। সে এক ঝটকায় হাত দিয়ে চুলগুলো কানের পেছনে সরাতেই তার দৃষ্টি পড়ল দরজার কাছে দাঁড়িয়ে থাকা স্থাণু অঙ্কুরের ওপর। দোলার শরীরের শিহরণটা এবার বৃষ্টির ঠান্ডায় নয়, বরং অঙ্কুরের সেই তীব্র আর মুগ্ধ চাহনির কারণে হলো। তার হৃৎপিণ্ড তখন কামারের হাপরের মতো ওঠানামা করতে শুরু করল। সারা শরীরের স্নায়ুগুলো অবশ হয়ে এল। সে কী করবে বুঝতে পারল না। লজ্জা আর অস্বস্তিতে কাদা হয়ে সে ভিজে কুর্তার কোনাটা টেনে শরীর ঢাকার এক বৃথা চেষ্টা করল। অঙ্কুরও বোধ হয় নিজের সম্বিত ফিরে পেল। সে অপ্রতিভ হয়ে হাতের মুঠো শক্ত করে চেপে ধরল। বাজখাঁই গলায় বলল– “এই মেয়ে! কে তুমি?” দোলা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল– “আ আ আমি মানুষ।”
অসাধারণ গল্পটা অনেক সুন্দর ❤️❤️
Read all reviews on the Boitoi app
♥️♥️♥️♥️♥️