
আমার রাগ বয়স মানে না, ন্যায়-অন্যায়ের হিসেব আমি মন দিয়েই করি। আমি যা ভুল দেখি, সেটা ভুলের চোখেই দেখি। সংশোধন করলে আমি সম্মান করি। না করলে… বাধ্য করি। অনেকেই ভাবে, আমি কঠিন রাগী। কিন্তু আমি শুধু ভাবি— মানুষ যখন মানুষকে অসম্মান করে, উপেক্ষা করে, ঠকায়, তখন আমি নিজেকে কেমন একটা অচেনা জ্বালায় খুঁজে পাই। আর তখনই আমার ভেতরের আগুন জ্বলে ওঠে। আমি বিশ্বাস করি, মানুষ জাতি সভ্য জাতি। আমরা ভাব বিনিময় করতে পারি, সম্মান দিতে পারি, তবু কেন এত দ্বন্দ্ব?