

"দৃষ্টির ওপারে বসন্ত" উপন্যাসটি আমাদের সমাজের এক রূঢ় সত্যকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অবাধ দৃষ্টি আর সস্তা মোহের পেছনে ছুটতে গিয়ে মানুষ কীভাবে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোকে হারিয়ে ফেলে, তারই এক নিখুঁত প্রতিচ্ছবি এই গল্প। উপন্যাসের মূল বার্তা অত্যন্ত স্পষ্ট ও গভীর: বাইরের কৃত্রিম সৌন্দর্যের পেছনে ছুটে কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না। দৃষ্টির সংযম, নিজের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ এবং আত্মশুদ্ধিই পারে মনকে কলুষমুক্ত করতে। যে দৃষ্টি সংযত, কেবল সেই দৃষ্টিই পারে তার চারপাশের প্রকৃত সৌন্দর্যকে উপলব্ধি করতে। দৃষ্টির সীমানা পেরিয়ে যখন মানুষ নিজের ঘরের মানুষটির দিকে সত্যিকার ভালোবাসার চোখে তাকায়, কেবল তখনই একটি সম্পর্ক ধ্বংসের হাত থেকে বেঁচে যায় এবং জীবনে নেমে আসে চিরস্থায়ী বসন্ত।
এক মুহূর্তের জন্য হৃদয়টা থমকে গেছিলো,, ভালোবাসার পরেও স্ত্রীর উপর থেকে মন উঠে যাওয়া,, এও কি সম্ভব,,! পরে বুঝলাম নোংরা বাস্তবতা। আল্লাহ আমাদের দৃষ্টিকে হেফাজত করা তৌফিক দিন💕
Read all reviews on the Boitoi app
অসাধারণ শিক্ষনীয় বিষয়, জাযাকাল্লাহ
চমৎকার, পুরোটা সময় জুড়ে চোখ দিয়ে অশ্রু পড়তেছিলো।