

‘ছোটদের সুর-বাণী স্বরলিপি’ বইটিতে আমি অনেক চেষ্টা করে শিশু-উপযোগী স্বরমালিকা, কয়েকটি ঠাট, কিছু তাল এবং এক-দুটি রাগ সম্পর্কে অত্যন্ত সহজ-সরল ভাষায় তুলে ধরেছি। গানগুলোতে সহজ ও প্রচলিত শব্দ প্রয়োগের চেষ্টা করেছি এবং শিশু-উপযোগী সুরের মিশ্রণ ঘটিয়েছি, যাতে ছোট সোনামণিরা সহজে আয়ত্ত করতে পারে এবং আনন্দের সঙ্গে শিখতে ও গাইতে পারে। আশা করি, বইটি সবার ভালো লাগবে।