
দানে দানে তিন দান—বলে একটা কথা আছে। পরপর তিনবার আত্মহত্যার চেষ্টা করতে গিয়েও প্রতিবারই ব্যর্থ হয় অমরা। সিলিং ফ্যানে শাড়ি বাঁধতে গেলে তার নানির পেশাবের বেগ চাপে। ছাদের কিনারে গিয়ে আত্মহত্যা করতে গেলে হুট করে মা এসে হাজির হয়। শেষমেশ ৫০০ গ্রাম লবণ পানিতে গুলিয়ে খেয়ে মরতে গেলে আবিষ্কার করে, পানির বদলে চিনি দিয়ে কঠিন শরবত বানিয়ে রেখেছে। তারপর শুরু হয় তার জীবন-অভিযান। দুঃখভরা পৃথিবীতে মানুষ কেন বাঁচতে চায়? প্রশ্ন করে ঘরের প্রতিটি মানুষকে, বেরিয়ে আসে অভাবনীয় সব উত্তর। উত্তর জানতে হলে পড়ুন— “অমরা”।