

হঠাৎ’ই মূখ ভর্তি কালো মেঘ নিয়ে স্বাশ্রয়ী দেবীর আগমন ঘটলো। তার নিশ্বাসের যে তীব্র শব্দ তা যেন শৈবালের কানে গোখরো সাপের ফোঁপানোর মতই লাগলো। নাগালে পেলে ছোবল মারবে ইচ্ছে মত। “অমন সুন্দর মুখে মেঘের ছাটা, নিশ্বাসে ধার কেন বৌদি, কি হয়েছে এমন?” “যে পাত্রী দেখতে গেলাম ঠাকুরপো, সে পাত্রী মোটামুটি ভালো তবে আমার মত রূপে গুণে নয়। মস্ত বড় দু’টো পাকা বাড়ি পাত্রীর বাবার তবে কোথাও গোলা ভরা ধান চোখে পড়লো না। গোয়াল ভরা গরু নেই, আর দালান হলে হবে কি! না আছে বাড়ির আঙ্গিনা, না আছে উঠোন।”