

সদ্য উনিশে পা রাখা এক তরুণী; সাদামাটা, বেরঙিন জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে ‘বিয়ে’ নামক পবিত্র বন্ধনে জুড়ে যায় সে। জীবনসঙ্গী হিসেবে পাশে পায় পাইলট মীর উমায়ের কবির উচ্ছ্বাসকে। ভয়, জড়তা আর সংকোচের একে একে সব পর্দা উড়িয়ে মেয়েটি একসময় আটকে যায় তার এই মায়াপুরুষের কোমলতায়। আটকে যায় গোটা একটা জীবনসংসারে! উৎস-মৌরি চরিত্রের কথা তুলতেই সর্বপ্রথম যে শব্দটি মাথায় আসে, তা হলো একটি মিষ্টি নাম— ‘মৌরিফুল’। এই দুই চরিত্র যেন এক অপ্রকাশিত ভালোবাসা, আবেগ আর যত্ন করে লুকিয়ে রাখা অনুভূতির এক নতুন সংজ্ঞা! এখানে আরও আছে এক বিশেষ যুগল; যারা নির্ভেজাল ভালোবাসার পূর্ণতা পাওয়া একজোড়া সৌভাগ্যবান ও সৌভাগ্যবতী।
অসাধারণ একটা গল্প।পড়া শেষ হবার পরও মনে হচ্ছে আরও পড়ি ❤️❤️❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে।