

বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের মিরাজ অধ্যায়টি অনেক তাৎপর্যের দাবি রাখে। মুমিনের দ্বীনি জীবন গড়ার ক্ষেত্রে মিরাজের শিক্ষা ও অবদান অনেক; তাই মিরাজ সম্পর্কে সঠিক তথ্য জানা অপরিহার্য। আশা করি, মিরাজ শীর্ষক এই গ্রন্থটি অধ্যয়ন করলে পাঠকবৃন্দের সামনে মিরাজের অনেক তত্ত্ব ও রহস্য উন্মোচিত হবে এবং তাঁরা সেই আলোকে জীবন গড়ার প্রয়াস পাবেন। আল্লাহ রহমানুর রাহিম আমাদের সকলকে মিরাজ থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দিন। আমীন।