

মেয়েটার নাম আয়না। বয়স পঁচিশ। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। চেহারা দুধের মতো ফরসা, খাড়া নাক, কটা চোখ। পিঠ ছুঁয়ে আছে সোনালি কেশগুচ্ছ। মেদহীন দেহটা দেখে মনে হয় বাতাসে উড়ে যাবে! কিন্তু পুরো গ্রামে এমন সুন্দরী মেয়ে খুব কমই আছে। মানুষের হাসিতেও যে মুক্তো ঝরে—কথাটা তাকে দেখলেই স্পষ্ট বোঝা যায়। হাসিখুশি, প্রাণখোলা একটা মেয়ে; চট করেই মানুষের সাথে ভাব জমিয়ে ফেলতে পারে। এই স্বভাবের জন্য গ্রামের এই মাথা থেকে ওই মাথার সব লোকই তার পরিচিত। সবাই তাকে চিনবেই-বা না কেন? একটা দুরন্ত, ডানা ঝাপটানো পাখিকে তো খুব সহজেই মানুষ চিনে নেয়, মনে বেঁধে রাখে!