

সমাজে মানুষের বিভিন্ন রূপ থাকে; একই মানুষ বহুরূপী। কখনও জটিল, কখনও সরল। কখনও মানুষ বুদ্ধিমান, আবার কখনও বোকা। জীবনে জটিলতা নয়, আসলে জটিল মানুষই সবচেয়ে বড় রহস্য। এরই প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসটি; যেখানে আছে প্রেম, আছে বিরহ। আছে স্বপ্ন, আবার আছে চরম নিরাশাও।