

আধুনিক লিবারেল বিশ্বে মানুষ যেকোনো দুঃখ ও কষ্ট ভুলতে একের পর এক সাময়িক উপাচারে লিপ্ত হচ্ছে। ভিডিও গেম, সিনেমা, ওটিটি কনটেন্ট, গান কিংবা অনৈতিক সম্পর্ক—এসবে সাময়িক স্বস্তি খুঁজলেও ছোটবেলা থেকেই দীনবিমুখ লাইফস্টাইলে অভ্যস্ত হওয়ায় মানুষ স্থায়ীভাবে হতাশা কাটিয়ে উঠতে পারছে না। এর চেয়েও ভয়ংকর বিষয় হলো, জীবনের এই স্বাভাবিক দুশ্চিন্তা ও হতাশাগুলোকেই কিছু মানসিক চিকিৎসক ‘ডিপ্রেশন’ আখ্যা দিয়ে ধরিয়ে দিচ্ছেন লম্বা লম্বা টেস্ট ও প্রেসক্রিপশন! ফলে সাধারণ মানুষ আর্থিক ও মানসিক, উভয় দিক থেকেই চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরা মূলত মানুষের মানসিক শক্তির হরণকারী। আপনার লড়াইটা তাই এই প্রতিকূল ব্যবস্থার বিরুদ্ধে; অসাধু সেই চিকিৎসা-বাণিজ্য ও আত্মিক ক্ষয়সাধনকারী হাজারটা উপকরণের বিরুদ্ধে। এই লড়াইয়ে আপনার সঠিক পথনির্দেশক ও সঙ্গী হবে ‘মেন্টাল হেলথ ক্রাইসিস’ বইটি।