

মেয়েটা বোকা বনে এবারও সম্রাটের দিকে তাকিয়ে রইলো।সম্রাট ওর দিকে ঘুরতেই পুনরায় দৃষ্টির মিলন হলো।উষশী চোখ নামিয়ে নিতেই তৎক্ষনাৎ শোনা যায় ওর পুরুষালী দাপটে কন্ঠ, ---'তা এনগেজমেন্ট তাহলে হয়েই গেলো কি বলো হুম?' ---'আপনি কি এটা জানাতে আমার রুমে এসেছেন?' --'না।' ---'তাহলে?' ---'তোমাকে আমার এনগেজমেন্টের মিষ্টি খাওয়াতে এসেছি।' উষশী নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, ---'আমি মিষ্টি খাই না।' সম্রাট মৃদু বিদ্রূপের সুরে বলল, --'সেজন্যই,সেজন্যই তো মুখ নিয়ে সবসময় তেঁতো কথা বের হয়।' উষশী তীক্ষ্ণ কণ্ঠে পাল্টা বলল, ---'আর আপনার মুখ?আপনার মুখ দুধে দোয়া তুলসি পাতা তাই না?' সম্রাট স্বাভাবিক হয়ে বললো, ---'ওয়েট লিসেন,আমি এখানে ঝগড়া করতে আসিনাই।' ---'তাহলে কি করতে এসেছেন কাজের মেয়ের সাথে পরোকিয়া করতে?' সম্রাট বিচলিত হয়ে বললো, ---'এই নো ওয়ে।আর যাই বলো এই অপবাদটা দিও না এটলিস্ট।' উষশী কটাক্ষমিশ্রিত গলায় বলল, ---'তাহলে এক্ষুণি বেরিয়ে যান আমার রুম থেকে।' সম্রাট ভ্রু উঁচিয়ে বললো, ---'রের করে দিচ্ছো আমাকে?' উষশী অন্যদিকে ফিরে বলে উঠল, ---'হ্যাঁ। ---'ওকে,ফাইন।চোখের সামনে নিজের স্বামীর বিয়ে দেখতে তৈরি হও।তখন ভালো লাগবে কি বিষয়টা?' নোটবার্তা:এই ইবুকটি শুধুমাত্র প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য।গল্পটির মূল উপজীব্য সামাজিক ও মনস্তাত্ত্বিক রোমান্স।আদৌ কি গল্পের নায়ক—বড়লোক বাবার অহংকারী,গুরুগম্ভীর ছেলে সম্রাটের সঙ্গে উষশীর মিলন ঘটবে?নাকি সম্রাট রিচাকেই বিয়ে করে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে?ভালোবাসা, অহংকার, ভুল বোঝাবুঝি আর নিয়তির জটিল খেলায় শেষ পর্যন্ত কার জয় হবে? সব প্রশ্নের উত্তর জানতে পড়ুন সম্পূর্ণ গল্পটি।
apo onake sundor hoica tomer golpo amer onake valo laga
Read all reviews on the Boitoi app