

সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী সাদিয়া রহমান ভারতে রয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশে নতুন নির্বাচন হয়েছে। বিজয়ী হয়েছে সাদিয়া রহমানের একসময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আরিফ হাসান। ভারত সরকার চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে। সিদ্ধান্ত হয়, পলাতক প্রধানমন্ত্রীকে এলিমিনেট করার। একটি দুর্ঘটনার পরিকল্পনা করা হয়। ঘটনাটা জানতে পারে বাংলাদেশ সরকার। বর্তমান প্রধানমন্ত্রী সব জানবার পরে সিদ্ধান্ত নেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে উদ্ধার করতে হবে। ডাক পড়ে বাংলাদেশের শ্রেষ্ঠ আন্ডারকাভার এজেন্ট মেজর জেনি রহমানের। শুরু হয়ে অপারেশান ফিনিক্স।
লেখিকা ভালো লিখেন, এবং চ্যালেঞ্জিং টপিক এ লিখতে পছন্দ করেন এটা একটা পজিটিভ ব্যাপার ই বলা যায়। কিন্তু এই গল্পের প্লট টা আমার কাছে ভালো লাগেনি, যেখানে গল্পের ক্যারেক্টার গুলোর সাথে বাস্তবের কিছু ক্যারেক্টার সহজেই মিলিয়ে ফেলা যায় সেখানে প্রমাণ ব্যতীত যে করো উপরেই একিউজেশন দেওয়াটা শোভনীয় দেখায় না।
Read all reviews on the Boitoi app