

প্রিয় বোন! হাসি-তামাশা, বিনোদন; সর্বোপরি দুনিয়ার মোহ আমাদেরকে এমনভাবে আকৃষ্ট করে রেখেছে, এমনভাবে ভুলিয়ে রেখেছে, আমরা মৃত্যু, মৃতুপরবর্তী জীবন, কবর, কবরের আজাব ইত্যাদি বিষয় একেবারেই ভুলে যেতে বসেছি। একটা সময় ইবলিশ শয়তানই কেবল মানুষকে ধর্মবিমূখ করে রাখতো। এখন সেই চেষ্টা ইবলিশের একা করতে হয় না। মানুষের হাতেই এমন সব নানা উপকরণ তৈরি হয়েছে, অনায়সেই মানুষ সেসবে ডুবে থাকতে পারে। ভুলে থাকতে পারে মৃত্যুর কথা, কবর-হাশরের কথা।