

তবে কি নিশীথ বেঁচে আছে? যে এমনি এক বৃষ্টির রাতে ঘর থেকে বের হয়ে গিয়েছিল কিছু টাকার বন্দোবস্ত করে ফিরবে বলে।হঠাৎ টাকার খুব দরকার হয়ে পরেছিল। রঞ্জার জড়ায়ুতে টিউমার ধরা পরেছে অপারেশন করে জরায়ু ফেলে দিতে হবে না হলে ক্যান্সারে মোড় নিবে। সেই থেকে নিশীথ পাগল প্রায়।খাওয়া নেই দাওয়া নেই। দিন রাত হাড়ভাঙ্গা খাটুনির সাথে সাথে এর ওর কাছে টাকা ধার চাইতে চাইতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল।কেউ তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। হঠাৎই এমন বৃষ্টির রাতে বলা নেই কওয়া নেই দুম করে নিশীথ বেরিয়ে পরেছিল। যাবার আগে বলেছিল আমি টাকা নিয়ে ফিরব চিন্তা করো না। সেই থেকে বারো বছর অপেক্ষায় আছে রঞ্জা। নিশীথ একদিন ফিরবে।