

বত্রিশ বছর অন্যের সেবা করে কাটানো ফাতেমা জীবনের শেষ বয়সে এসে নিজেই বৃদ্ধাশ্রমের ১৪ নম্বর রুমের বাসিন্দা হয়ে ওঠেন। অসুস্থতা আর বয়সের ভারে যখন নিজের ঘরে থাকা অসম্ভব হয়ে পড়ে, তখন তাকে আশ্রয় নিতে হয় বৃদ্ধাশ্রমে। জানালার ওপাশে নদী বয়ে যায়, কৃষ্ণচূড়ার ডালে পাখি ডাকে, আর ফাতেমা অপেক্ষা করে প্রতি শুক্রবারের। কারণ শুক্রবার মানেই রফিক—হাতে পুরোনো কাপড়ের ব্যাগ, ভেতরে প্রিয় খাবার আর পঞ্চাশ বছরের সংসারের নিঃশব্দ ভালোবাসা। বার্ধক্য, স্মৃতি, অপেক্ষা এবং এক গভীর মানবিক সম্পর্কের মায়াময় গল্প— "রুম নাম্বার ১৪’। এটি পরিত্যাগের গল্প নয়; এটি ভালোবাসা বেঁচে থাকার গল্প।