

রিদিতা ধড়ফড় করে উঠে বেডের পাশের লাইটটা জ্বালিয়ে দিল। আলো জ্বলতেই সে দেখল, মেঝেতে বসে আহাদ রাজা চোখ-মুখ কুঁচকে জ্বলন্ত চোখে সরাসরি তার দিকেই চেয়ে আছে। তার শ্যামবর্ণ মুখটা রাগে ও ক্ষোভে ভীষণ লাল হয়ে গেছে। মনে হচ্ছে শরীরের সমস্ত রক্ত যেন এক নিমেষে এসে তার মুখগহ্বরে জমাট বেঁধেছে। তীব্র ক্রোধে কপালে আর ঘাড়ের শিরাগুলো দপ দপ করে ফুলছে। স্বামীর এমন ভয়ঙ্কর, অগ্নিশর্মা চাউনি দেখে রিদিতা ভয়ে শুকিয়ে ছোট হয়ে গেল। অস্ফুট স্বরে বিড়বিড় করে পড়তে লাগল, “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ!” আহাদ এক ঝটকায় মেঝে থেকে উঠে শার্টের হাতা গুটিয়ে রিদিতার মুখোমুখি হলো। বাঘের মতো গর্জে উঠে বলল, “এই আল্লাহর বান্দি, এই! সমস্যা কী তোমার? ধাক্কা দিলে কেন?” রিদিতা ভয়ে শুকনো ঢোক গিলে নিল। শুষ্ক জিহ্বা দিয়ে ঠোঁটটা সামান্য ভিজিয়ে, তোতলাতে তোতলাতে কাঁচুমাচু হয়ে বলল, “ম-মন্ত্রী মশাই! আ-আপনি? আপনি এখানে কীভাবে এলেন? ঢাকা থেকে এত দূর... মাঝরাতে... কীভাবে সম্ভব? কী করে এলেন?”
"আমার পিওওওওর লেখা সব গল্পই বেস্ট বেস্ট বেস্ট... আর আমার প্রেয়সী নিয়ে তো বললে শেষ হবে না যারা লাল শাড়ীতে প্রেয়সী পড়েছেন এবং লাল শাড়ীতে প্রেয়সী যাদের পছন্দ হয়েছে তাদের জন্য বলবো আমার প্রেয়সী বেস্ট একটা গল্প আর আহাদ-রিদি, আদনান-আহি অলওয়েজ আমার ফেবারিট কাপল🥹🫶 দোয়া করি আমার পিওওওর লেখা আরো অনেক অনেক পাঠকের কাছে পৌঁছে যাক... আর পিওওওও তোমাকে শুভ কামনা লাবু😘"
আমার পিওওওওর লেখা সব গল্পই বেস্ট বেস্ট বেস্ট... আর আমার প্রেয়সী নিয়ে তো বললে শেষ হবে না যারা লাল শাড়ীতে প্রেয়সী পড়েছেন এবং লাল শাড়ীতে প্রেয়সী যাদের পছন্দ হয়েছে তাদের জন্য বলবো আমার প্রেয়সী বেস্ট একটা গল্প আর আহাদ-রিদি, আদনান-আহি অলওয়েজ আমার ফেবারিট কাপল🥹🫶 দোয়া করি আমার পিওওওর লেখা আরো অনেক অনেক পাঠকের কাছে পৌঁছে যাক... আর পিওওওও তোমাকে শুভ কামনা লাবু😘
Read all reviews on the Boitoi app
আমার প্রেয়শী ইবুকটি পড়ে বেশ ভালো লেগেছে। ফাতেমা ফারিয়াল আপুর সাবলীল ভাষা ও সুন্দর উপস্থাপনা গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। চরিত্রগুলোর অনুভূতি ও সম্পর্কের টানাপোড়েন বাস্তবসম্মত মনে হয়েছে। আবেগ, ভালোবাসা আর গল্পের প্রবাহ মিলিয়ে এটি একটি উপভোগ্য পড়া। যারা লাল শাড়িতে প্রিয়সী উপন্যাসটি পড়েছে নিঃসন্দে তাদের কাছে এটাও ভালো লাগবে।🥹আহাদ ও রিদিতার মধ্যকার কথোপকথন এবং তাদের সম্পর্কের রূপান্তর পাঠকদের মন ছুঁয়ে যাবে। গল্পের আরেকটা কাপল আদনান ও আহিকে তো আমার বরাবরই ভালো লাগে। সব মিলিয়ে বেস্ট ছিলো 💞🫶 সবশেষে লেখিকাকে জানাই অনেক অনেক ভালোবাসা। সব সময় এমন করে আমাদেরকে সুন্দর সুন্দর গল্প দিয়ে যাবে। আমরা তোমার লেখা লেখির পাশে আছি। অনেক অনেক দোয়া রইলো ফাতেমা ফারিয়াল আপুর জন্য। 💖✨🫶
লাল শাড়িতে প্রেয়সী পাঠিকাদের অসাধারণ ভালোবাসা ও ব্যাপক আগ্রহের ধারাবাহিকতায় লেখিকা আমাদের জন্য নিয়ে এসেছেন আমার প্রেয়সী ই-বুক। প্রথম গল্পের মতোই এবারও আবেগ, ভালোবাসা আর সম্পর্কের সুন্দর উপস্থাপনা পাঠকদের মুগ্ধ করবে। যারা লাল শাড়িতে প্রেয়সী ভালোবেসেছেন, তাদের জন্য _আমার প্রেয়সী_ও নিঃসন্দেহে দারুণ একটি পাঠ-অভিজ্ঞতা হবে। লেখিকার জন্য অনেক শুভকামনা, ভবিষ্যতেও এমন সুন্দর গল্প উপহার দেওয়ার অপেক্ষায় রইলাম।