

আমি অন্তর্মুখী স্বভাবের। সহজে বাইরের মানুষের সাথে হেসেখেলে মিশে যেতে পারি না। স্বাভাবিক ভাব বিনিময় করতে গিয়েও থমকে যাই, কথা গুলিয়ে ফেলি! সাইকোলজি এটাকে ‘মানসিক রোগের লক্ষণ’ বলে ঘোষণা দেবে—এতে কোনো সন্দেহ নেই। আমার এই স্বভাবের পেছনে অবশ্য একটা বিষাদমাখা গল্প আছে। গল্পটা নাহয় অন্য একদিন শোনাব, যদি আপনি আগ্রহী থাকেন! “আমি বাইরের কেউ নই, মিসেস। আপনার অভ্যন্তরীণ একজন! যেখানে পূর্বে কেউ ছিল না, কিন্তু আজ থেকে আমিই বসবাস করব।” “একটি কথা বলি?” “শুনতে অধীর আগ্রহে স্ক্রিনে তাকিয়ে আছি। দ্রুত বললে ভালো হয়।” “অভ্যন্তরীণ মানুষের কাছে আহ্লাদ করার খুব শখ আমার। সহ্য করতে পারবেন?” “বুঝলাম, আমার সহ্যক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই, মিসেস!” “আমি প্রচণ্ড অভিমানী!” “মান ভাঙানোর দায়িত্বও নিলাম তবে!” “যদি কখনো টের পাই আমার আহ্লাদে আপনি বিরক্তবোধ করছেন, তখন আমি নিজেকে গুটিয়ে নিতে দুবার ভাবব না হয়তো। এমনও হতে পারে যে—এই গুটিয়ে নেওয়ার রেশ বহুবছর পর্যন্ত থেকে যাবে। অথবা মৃত্যুর আগ পর্যন্ত!” সেদিনের কথাগুলো মনে পড়তেই ক্যাপটা টেবিলে রেখেই নির্ভীক রুমে ছুটে এল। সে মিসেসকে দেওয়া কথার খেলাপ করেছে। নিদারুণভাবে ভেঙেছে মেয়েটার কোমল হৃদয়। নৈঋতা উল্টো ঘুরে শুয়ে আছে তখন। দূর থেকেই খেয়াল করা যায়—মেয়েটার শরীর দুলে উঠছে ক্ষণে ক্ষণে। রিত কাঁদছে। ইশ, মনের অসাবধানতায় বউটাকে কত নিষ্ঠুরভাবে কষ্ট দিয়ে ফেলেছে দায়িত্বশীল স্বামী নির্ভীক আকসান! পাশাপাশি সে একজন দেশপ্রেমিক, সেনাবাহিনীতে কর্মরত অফিসার মেজর আকসানও বটে! নির্ভীক ধীর পায়ে যখন নৈঋতার সামনে গেল, মেয়েটা তখন শান্ত দিঘির মতো পড়ে ছিল বিছানায় কাত হয়ে। বন্ধরত চোখ—মনে হলো গভীর ঘুমে আচ্ছন্ন। অথচ চোখের পাপড়ি ভেজা। নির্ভীক মনে মনে আহত হয়। মিসেস অভিমানিনী এতটাই গভীর অভিমানে সিক্ত যে, তার সামনে অভিমান প্রকাশ করতেই অনিচ্ছুক।
"অনেক দিন পর হৃদয় ছোঁয়ার মতো এত্তো সুন্দর আর মিষ্টু একটা গল্প পড়লাম। নির্ভীক এবং নৈঋতাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। লেখিকার কাছে আমার অনুরোধ রইলো যদি সম্ভব হয় তাহলে যেন ওদের একটা দ্বিতীয় অধ্যায় আসে। ওদের সন্তানাদি দেখার ইচ্ছে আছে সঙ্গে নির্ভীক নিজের প্রমিস রাখতে পেরেছে কিনা সেটা জানতে চাই। নৈঋতার মতো মিষ্টি একটা মেয়ের সাথে ওর বাবা আর ভাইয়ের আচরণ গুলো পড়ে আমার চোখে জল এসে গেছিল! বাচ্চা একটা মেয়েকে এভাবে মানসিক অত্যাচার করে ওকে কী ধরণের প্রটেকশন দিয়েছে ওর বাপ-ভাই আমি বুঝলাম না। এই মানসিক অত্যাচারে মেয়েটার চারাগাছের মতো মনটা কখনো সঠিক যত্নই পায় নি! কিন্তু ওর ভাগ্যে ঠিকই এমন একজন নির্ধারিত ছিল যেকিনা ওকে ফুলের মতো যত্ন করে রেখেছে! চাইল্ডহুড ট্রমায় আক্রান্ত মেয়েটাকে নির্ভীক এতো যত্ন করে তার ট্রমাকে কাটাতে দেখে আমি চোখে জল ঠোঁটে হাসি নিয়ে বাকিটা পড়েছি। বাস্তবে হয়তো প্রত্যেকটা নৈঋতা তাদের জীবনে একজন নির্ভীককে আশা করে কিন্তু পায় না। #বিঃদ্রঃ লেখিকাকে ধন্যবাদ এবং ভালোবাসা দুটোই দিচ্ছি এত্তো মিষ্টি একটা গল্প উপহার দেয়ার জন্যে। আমি এই প্রথম আপনার লেখা পড়েছি। আপনার লেখার ধাচ আমার ভীষণ পছন্দ হয়েছে।"
অনেক দিন পর হৃদয় ছোঁয়ার মতো এত্তো সুন্দর আর মিষ্টু একটা গল্প পড়লাম। নির্ভীক এবং নৈঋতাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। লেখিকার কাছে আমার অনুরোধ রইলো যদি সম্ভব হয় তাহলে যেন ওদের একটা দ্বিতীয় অধ্যায় আসে। ওদের সন্তানাদি দেখার ইচ্ছে আছে সঙ্গে নির্ভীক নিজের প্রমিস রাখতে পেরেছে কিনা সেটা জানতে চাই। নৈঋতার মতো মিষ্টি একটা মেয়ের সাথে ওর বাবা আর ভাইয়ের আচরণ গুলো পড়ে আমার চোখে জল এসে গেছিল! বাচ্চা একটা মেয়েকে এভাবে মানসিক অত্যাচার করে ওকে কী ধরণের প্রটেকশন দিয়েছে ওর বাপ-ভাই আমি বুঝলাম না। এই মানসিক অত্যাচারে মেয়েটার চারাগাছের মতো মনটা কখনো সঠিক যত্নই পায় নি! কিন্তু ওর ভাগ্যে ঠিকই এমন একজন নির্ধারিত ছিল যেকিনা ওকে ফুলের মতো যত্ন করে রেখেছে! চাইল্ডহুড ট্রমায় আক্রান্ত মেয়েটাকে নির্ভীক এতো যত্ন করে তার ট্রমাকে কাটাতে দেখে আমি চোখে জল ঠোঁটে হাসি নিয়ে বাকিটা পড়েছি। বাস্তবে হয়তো প্রত্যেকটা নৈঋতা তাদের জীবনে একজন নির্ভীককে আশা করে কিন্তু পায় না। #বিঃদ্রঃ লেখিকাকে ধন্যবাদ এবং ভালোবাসা দুটোই দিচ্ছি এত্তো মিষ্টি একটা গল্প উপহার দেয়ার জন্যে। আমি এই প্রথম আপনার লেখা পড়েছি। আপনার লেখার ধাচ আমার ভীষণ পছন্দ হয়েছে।
Read all reviews on the Boitoi app
আরেকটা সুন্দর, প্রেমময় গল্পের জন্য লেখিকাকে ধন্যবাদ। আরো বেশি বেশি লেখা দিবেন।